গাজীপুরের টঙ্গী ও ঢাকার আব্দুল্লাহপুর সংযোগস্থল তুরাগ নদের ওপর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে বিআরটি ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন হয়েছে। ঘণ্টাব্যাপী চলা এ অবরোধের কারণে ফ্লাইওভারের উপর দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট দেখা দেয়।সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় টঙ্গী বাজার এলাকায় বিআরটি ফ্লাইওভারের উপরে অবরোধ করে মানববন্ধন করেন টঙ্গী বাজার, উত্তরার ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ জনগণ। পরে বেলা ১১টায় অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা।এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, মুফতি মাসুদুল করিম, টঙ্গী বাজারের ব্যবসায়ী সমিতির নেতা আব্দুস সাত্তার, নাসির উদ্দিন, বশির বেপারীসহ বাজারের কয়েকশ ব্যবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, ‘প্রাচীনকাল থেকে টঙ্গী বাজার বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র। বেইলি ব্রিজ না থাকার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সরকার হারাচ্ছে রাজস্ব। জনসাধারণের চলাচলও বিঘ্ন ঘটছে। তাই সরকারের কাছে টঙ্গী বাজার ও এলাকাবাসীর জোর দাবি- তুরাগ নদের উপর যেন দ্রুত বেইলি ব্রিজ নির্মাণ করা হয়।’টঙ্গী সাব ডিভিশনের উপ-বিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন খান বলেন, ‘এটি সেতু বিভাগের কাজ। তারপরও আমরা বিষয়টি তাদেরকে অবহিত করব।’উল্লেখ্য, এর আগেও গত ১ মার্চ একই দাবিতে টঙ্গী বাজার এলাকায় বিআরটি ফ্লাইওভারের উপরে সড়ক অবরোধ করে মানববন্ধন করেন টঙ্গী বাজারের ব্যবসায়ীরা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যাচ মিসের মহড়ায় ম্যাচ হারল বাংলাদেশ
ক্যাচ মিসের মহড়ায় ম্যাচ হারল বাংলাদেশ

কক্সবাজারে চতুর্থ টি–টোয়েন্টিতে ক্যাচ মিসের মহড়া দিল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী ক্রিকেট দল। এর খেসারত দিতে হলো ছয় উইকেটের হারে। জয় Read more

তীব্র গরমে অতিষ্ঠ কিশোরগঞ্জবাসী
তীব্র গরমে অতিষ্ঠ কিশোরগঞ্জবাসী

গত কয়েকদিনের তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা কিশোরগঞ্জের সাধারণ মানুষের। রোদের প্রখরতা বৃদ্ধি পাওয়ায় অনেকেই গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন। প্রতিদিনই তাপপ্রবাহ Read more

ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টায় বৃদ্ধকে আদালতের ৫ বছরের কারাদণ্ড
ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টায় বৃদ্ধকে আদালতের ৫ বছরের কারাদণ্ড

ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শমসের মোল্লা (৬০) নামে এক বৃদ্ধকে ৫ বছরের জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতের নির্দেশে ১০ Read more

অনুমতি ছাড়া এনআইডি সার্ভারে তথ্য খুঁজলে ব্যবস্থা নেবে ইসি
অনুমতি ছাড়া এনআইডি সার্ভারে তথ্য খুঁজলে ব্যবস্থা নেবে ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে সারা দেশের ভোটারদের তথ্য সংরক্ষিত। অনুমোদন ছাড়া এ সার্ভারে কোনো ব্যক্তির তথ্য খোঁজা হলে তার বা Read more

১৮ জানুয়ারি: নামাজের সময়সূচি
১৮ জানুয়ারি: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

ঢাকার ফ্ল্যাট ইস্যুতে লন্ডনে আবারও আলোচনায় টিউলিপ
ঢাকার ফ্ল্যাট ইস্যুতে লন্ডনে আবারও আলোচনায় টিউলিপ

যুক্তরাজ্যের সাবেক নগর মন্ত্রী ও সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যুক্তরাজ্যের পার্লামেন্টের কাছে ‘মিথ্যাচার’ করার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন