ফরিদপুরে ইজিবাইক ছিনতাইয়ের সময় চালককে হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মাকসুদুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।এ মামলার অপর এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মেহেদী আবু কাওসার, জনি মোল্লা, রাজেস রবি দাস, রবিন মোল্লা ওরফে ভিকি, রাসেল শেখ (পলাতক), বাদশা শেখ (১০ বছরের কারাদণ্ড)।মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৪ নভেম্বর বিকেলে ফরিদপুর সদর উপজেলার শওকত মোল্যা (২০) নিজ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর পরদিন সকালে শহরের গোয়ালচামট মোল্যা বাড়ি সড়কের শেষপ্রান্তে বাইপাস রোডের পাশে ধানক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।পরবর্তীতে নিহতের পিতা আয়নাল শেখ ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে জানতে পারে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যেই চালক শওকতকে হত্যা করা হয়।পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট চৌধুরী জাহিদ হাসান খোকন জানান, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় প্রদান করেন। তিনি বলেন, ‘এই রায় সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করবে এবং ইজিবাইক চালকসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।’তিনি আরও জানান, পলাতক আসামি রাসেল শেখের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তাকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিচার বিভাগের জন্য দ্রুতই পৃথক সচিবালয়: প্রধান বিচারপতি
বিচার বিভাগের জন্য দ্রুতই পৃথক সচিবালয়: প্রধান বিচারপতি

বিচার বিভাগের জন্য দ্রুতই পৃথক সচিবালয় বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (১৬ এপ্রিল) সকালে Read more

স্থগিত হলো আ.লীগ নেতাদের নিয়ে গঠিত বরগুনায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা কমিটি
স্থগিত হলো আ.লীগ নেতাদের নিয়ে গঠিত বরগুনায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা কমিটি

অবশেষে বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি স্থগিত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক Read more

সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও অগ্নিসংযোগ, দুইজন আটক
সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও অগ্নিসংযোগ, দুইজন আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বালু মহাল ও স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের কাজের দখল নিয়ে বিএনপির স্থানীয় দুই নেতা—ভাই আব্দুর রউফ ও আব্দুল জলিলের সমর্থকদের Read more

বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব ৪ পরিবার
বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব ৪ পরিবার

বাঁশখালীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে ৪ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৬টার Read more

১৭ বছর পর দেশের মাটিতে জুবাইদা রহমান, উঠবেন ধানমন্ডিতে
১৭ বছর পর দেশের মাটিতে জুবাইদা রহমান, উঠবেন ধানমন্ডিতে

দীর্ঘ ১৭ বছর পর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরছেন ডা. জোবাইদা রহমান। দেশে ফিরে তিনি থাকবেন রাজধানীর ধানমন্ডিতে তার বাবার বাসা Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর আনোয়ারার টিইও বদলি, না মানলে স্ট্যান্ড রিলিজ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর আনোয়ারার টিইও বদলি, না মানলে স্ট্যান্ড রিলিজ

নারী শিক্ষকের মাতৃত্বকালীন ছুটি সংক্রান্ত বিষয়ে অশোভন মন্তব্য করে বিতর্কের জন্ম দেওয়া চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিইও) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন