গাজা থেকে ফিরে তীব্র মানসিক অবসাদে ভোগা দখলদার ইসরায়েলের আরেক সেনা আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার (৩০ জুলাই) এ দখলদার আত্মহত্যা করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।রই ওয়াসারেস্টেন নামে ২৪ বছর বয়সী এ সেনা ইসরায়েলি সেনাবাহিনীর ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের হয়ে গাজায় বর্বরতা চালাতে গিয়েছিলেন।টাইমস অব ইসরায়েল জানিয়েছে, রই ওয়াসারেস্টেন গাজায় যুদ্ধ শুরুর পর ৩০০ দিনের রিজার্ভ ডিউটি পালন করেন। তিনি গাজা থেকে আহত ও নিহত সেনাদের আনার কাজে সম্পৃক্ত ছিলেন।গত মে মাসে এ দখলদার রিজার্ভ সেনা হিসেবে তার দায়িত্ব শেষ করেন। ইসরায়েলি সেনাবাহিনী তার পরিবারকে জানিয়েছে, যেহেতু তিনি এ মুহূর্তে সক্রিয় ছিলেন না। তাই তাকে বেসামরিক অনুষ্ঠানে সমাহিত করা হবে। তবে পরবর্তীতে সমালোচনা শুরু হলে সামরিক মর্যদায় তাকে শেষ বিদায় জানানোর সিদ্ধান্ত হয়।এ সেনার মা বলেছেন, “৭ অক্টোবরের পর সে গোলাগুলির মধ্যে মরদেহ উদ্ধার করেছে। সে ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করেছে। সে গোলাগুলির মাঝে নিজের ট্যাংক থেকে বের হয়ে অন্য সেনাদের অপহরণ ঠেকিয়েছে এবং হাত পা বিচ্ছিন্ন হওয়া সেনাদের উদ্ধার করেছে। যা তার মানসিক স্বাস্থ্যকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সে যখন বাড়িতে ফিরে আসে তখন সেসব দৃশ্য তার মনে রয়ে যায়। যা তাকে আর কখনো ছাড়েনি।”এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ৫০ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। যারমধ্যে ১৭ জন গাজায় বর্বরতা চালিয়েছিল। সূত্র: টাইমস অব ইসরায়েলএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলে সরাসরি আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল, নিহত ১
ইসরায়েলে সরাসরি আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল, নিহত ১

ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার মিসাইল। এতে এক বিদেশি শ্রমিক নিহত হয়েছেন।সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ক্লাস্টার মিসাইলের Read more

ইরাকে মার্কিন স্থাপনাগুলোতে বড় হামলার শঙ্কা
ইরাকে মার্কিন স্থাপনাগুলোতে বড় হামলার শঙ্কা

ইরাকের রাজধানী বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান-ঘনিষ্ঠ সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো বড় ধরনের হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা Read more

ভারতে বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিক গ্রেপ্তার
ভারতে বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিক গ্রেপ্তার

চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সক্রিয় সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে ভারতের মিজোরামে বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পরে Read more

সাজেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে সেনাবাহিনী
সাজেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে সেনাবাহিনী

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের Read more

ভুয়া অর্ডারে আম ব্যবসায় ক্ষতি, জামায়াতকে দুষলেন তারেক
ভুয়া অর্ডারে আম ব্যবসায় ক্ষতি, জামায়াতকে দুষলেন তারেক

আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান অভিযোগ করেছেন, তার পরিচালিত আম ব্যবসায় ভুয়া অর্ডারের কারণে উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়তে Read more

বরিশালে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক
বরিশালে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক

বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন