বাঁশখালীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে ৪ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের পশ্চিম পুঁইছড়ি এলাকার রোয়াইপাড়ায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন- আবুল কাশেম, রেজাউল করিম কালু, মাহমুদুল করিম, আবদুর রহমান (শরীফ)। ক্ষতিগ্রস্ত মাহমুদুল করিম বলেন, ‘প্রতিবেশীর প্রচেষ্টায় ঘর থেকে শিশুসহ গবাদি পশু নিরাপদে সরিয়ে আনা সম্ভব হলেও আসবাবপত্রের ছিঁটেফোঁটাও রক্ষা করা যায়নি।’স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে আবুল কাশেমের স্ত্রী চুলায় রান্না করার সময় হঠাৎ সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ওই ঘরে ৪ পরিবারের বসবাস।স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাথমিকভাবে সহযোগিতা করা হয়েছে। আগুনে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’বাঁশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মিজানুর রহমান বলেন, ‘গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হওয়ার পর ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়লে সেখানে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাও ঘটে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আ.লীগ দেশের বাইরে কী করছে, নজর রাখছে সরকার’
‘আ.লীগ দেশের বাইরে কী করছে, নজর রাখছে সরকার’

দেশের বাইরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কী করছে, তা অন্তর্বর্তী সরকার নজর রাখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

জাতীয় নির্বাচনে ক্ষমতা বাড়ছে প্রিজাইডিং অফিসারদের: নির্বাচন কমিশনার
জাতীয় নির্বাচনে ক্ষমতা বাড়ছে প্রিজাইডিং অফিসারদের: নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘নির্বাচনকে ঘিরে আমরা একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনের প্রত্যাশা করছি। প্রিজাইডিং Read more

ঝিনাইদহে ব্যবসায়ী তোয়াজ উদ্দিন হত্যার রহস্য উন্মোচন
ঝিনাইদহে ব্যবসায়ী তোয়াজ উদ্দিন হত্যার রহস্য উন্মোচন

ঝিনাইদহ সদর উপজেলার কেশবপুর গ্রামে আলোচিত ব্যবসায়ী তোয়াজ উদ্দিন শেখ (৫৫) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার ১৯ দিন Read more

ভারতকে ‘চূড়ান্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রীর
ভারতকে ‘চূড়ান্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রীর

ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক।তিনি বলেন, “সীমান্ত অতিক্রম করে ভারত যদি পাকিস্তানে কোনও আগ্রাসন Read more

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

উত্তর আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার ভোরে মাজার-ই-শরিফের কাছে এই ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, Read more

বোল্ড হয়েও রিভিউ নিলেন রশিদ, হাসি থামাতে পারলেন না আম্পায়ার
বোল্ড হয়েও রিভিউ নিলেন রশিদ, হাসি থামাতে পারলেন না আম্পায়ার

গম্ভীর পরিস্থিতিতেও কখনো কখনো ক্রিকেট মাঠে এমন কিছু ঘটে, যা দর্শক, খেলোয়াড়, আম্পায়ার—সবার মুখে হাসি ফোটায়। এমনই এক ঘটনা ঘটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন