নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ এক কলেজ ছাত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বদলগাছী থানা সূত্রে জানা যায়, বুধবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আধাইপুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় আধাইপুর ইউনিয়নের আধাইপুর গ্রামের আসাদের মেয়ে মাদক ব্যবসায়ী রিয়া (২৪) কে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ৫০০ গ্রাম গাঁজা। সাথে গাঁজা মাপার ডিজিটাল মেশিন ও নগদ ২০ হাজার ৫১০ টাকা। বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত কলেজ ছাত্রী দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার গ্রেপ্তারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে এবং পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছে। মাদকের বিরুদ্ধে বদলগাছী থানা পুলিশের এমন সক্রিয় ভূমিকা সমাজকে মাদকমুক্ত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোরখোদক মনু মিয়া হাসপাতালে, ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা
গোরখোদক মনু মিয়া হাসপাতালে, ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা

মনু মিয়া ‘শেষ ঠিকানার কারিগর’। মনের গহিনে পরম দরদ আর অপার ভালোবাসা দিয়ে তিনি সাজান মুসলিম সম্প্রদায়ের শেষ ঠিকানা—কবর। কারও Read more

পোল্যান্ডের সীমান্তে কড়াকড়ি, তল্লাশির মুখে লাখো অভিবাসী
পোল্যান্ডের সীমান্তে কড়াকড়ি, তল্লাশির মুখে লাখো অভিবাসী

জার্মানির সঙ্গে থাকা সীমান্তে পুলিশি তল্লাশি শুরু করার প্রথম সপ্তাহে অন্তত ২৪ জন অভিবাসীকে পোল্যান্ডে ঢুকতে বাধা দিয়েছে দেশটির সীমান্তরক্ষীরা। Read more

চকবাজারের হিজরা খালে শিশু মৃত্যু: চসিক-সিডিএতে দুদকের অভিযান
চকবাজারের হিজরা খালে শিশু মৃত্যু: চসিক-সিডিএতে দুদকের অভিযান

চট্টগ্রাম নগরীর চকবাজারের কাপাসগোলা এলাকায় হিজরা খালে ব্যাটারিচালিত রিকশাসহ পড়ে শিশুমৃত্যুর ঘটনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের Read more

চুনারুঘাটে ৫০ লাখ টাকার সিলিকা বালু জব্দ
চুনারুঘাটে ৫০ লাখ টাকার সিলিকা বালু জব্দ

হবিগঞ্জের চুনারুঘাট উপজলোর করাঙ্গী নদী থকেে অবধৈভাবে উত্তোলতি ৫০ লাখ টাকার বেশী মূল্যের সিলিকা বালু জব্দ করেছে উপজলো প্রশাসন। বিষয়টি Read more

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু
ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু

ট্রাম্পের শুল্কনীতি ও গাজা যুদ্ধ নিয়ে জরুরি আলোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন Read more

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিল বিভাগের শুনানি ১ জুলাই
রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিল বিভাগের শুনানি ১ জুলাই

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম সংক্রান্ত রিভিউ শুনানিতে আবারও সময় চাইল মন্ত্রিপরিষদ বিভাগ। আজ রবিবার (১৮ মে) সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আশফাকুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন