চীনের তিয়ানজিনে শুরু হয়েছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন। রবিবার (৩১ আগস্ট) দুই দিনব্যাপী এ শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে এ সম্মেলন ঘিরে গুরুত্ব বেড়েছে বহুগুণ।শুরুতেই শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে। এ সময় আর্মেনিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারত্ব গঠনের ঘোষণা দেন তিনি। এছাড়া আজারবাইজানকে এসসিওতে যুক্ত হওয়ার ব্যাপারে সমর্থন পুনর্ব্যক্ত করেন।বৈঠকগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, গণমাধ্যম, পরিবহন, কাস্টমস ও নিরাপত্তা ইত্যাদি বিষয়ে বিভিন্ন চুক্তি ও সমঝোতা সই হয়েছে।এর আগে শনিবার শি জিনপিং সাক্ষাৎ করেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত, মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি, মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইং, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে।এসসিও সম্মেলনে এবার অংশ নিচ্ছেন ২০টির বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি। এর মধ্যে রয়েছেন—রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।চীনের নেতৃত্বে আয়োজিত এই সম্মেলনে ‘তিয়ানজিন ঘোষণা’ এবং আগামী ১০ বছরের কৌশলগত পরিকল্পনা অনুমোদিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি নিরাপত্তা, বাণিজ্য, জ্বালানি ও সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে চুক্তিপত্র গৃহীত হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি ও জাতিসংঘ প্রতিষ্ঠার ওপরও বিশেষ বিবৃতি আসতে পারে।বর্তমানে এসসিও’র সদস্য রাষ্ট্র ১০টি, পর্যবেক্ষক ২টি এবং সংলাপভুক্ত ১৪টি দেশ। এশিয়া, ইউরোপ ও আফ্রিকা জুড়ে বিস্তৃত এ জোট বিশ্বের মোট ভূখণ্ডের প্রায় ২৪ শতাংশ ও বৈশ্বিক জনসংখ্যার ৪২ শতাংশ নিয়ে গঠিত। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জেনে নিন নারীদের তুলনায় পুরুষদের ক্যানসারের ঝুঁকি কেন বেশি
জেনে নিন নারীদের তুলনায় পুরুষদের ক্যানসারের ঝুঁকি কেন বেশি

ক্যানসার বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ। প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ এই মরণব্যাধিতে আক্রান্ত হন। তবে গবেষণায় দেখা গেছে, নারীদের তুলনায় Read more

ফিজিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ফিজিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ফিজি দ্বীপপুঞ্জের দক্ষিণে ৬.৫ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে।মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১৪ Read more

দেশ থেকে স্বৈরাচার চলে গেলেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: তারেক রহমান
দেশ থেকে স্বৈরাচার চলে গেলেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: তারেক রহমান

দেশে সরাসরি স্বৈরাচার না থাকলেও এখন একটি ‘অদৃশ্য শক্তি’ ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। এই পরিস্থিতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং Read more

আফগান শরণার্থীদের দেশ ছাড়তে বাধ্য করছে পাকিস্তান
আফগান শরণার্থীদের দেশ ছাড়তে বাধ্য করছে পাকিস্তান

এবার অবৈধ আফগান নাগরিকদের ৩১ মার্চের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল পাকিস্তান। এখন বলপ্রয়োগ করে তাদের সীমান্ত পার করানো হচ্ছে Read more

বেকার ছেলেকে বিয়ে করতে চান কোটিপতি তানিয়া, বসিয়ে খাওয়াবেন সারাজীবন
বেকার ছেলেকে বিয়ে করতে চান কোটিপতি তানিয়া, বসিয়ে খাওয়াবেন সারাজীবন

ভারতের গোয়ালিয়রের তরুণ উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার তানিয়া মিত্তাল। মহাকুম্ভ সফরের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর রাতারাতি ইন্টারনেট সেনসেশনে Read more

লোহাগাড়ায় ওসমান হাদির গায়েবানা জানাজা
লোহাগাড়ায় ওসমান হাদির গায়েবানা জানাজা

চট্টগ্রামের লোহাগাড়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) আসরের নামাজের পর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন