কল রেকর্ড  ফাসেঁর জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হওয়ার পর থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভায় সংস্কৃতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রা। বৃহস্পতিবার (০৩ জুলাই) সকালে থাইল্যান্ডের ব্যাংককের গভর্নমেন্ট হাউসে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রাসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা। শপথ গ্রহণের মাধ্যমে তারা নিজেদের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। থাইল্যান্ডের সংবাদমাধ্যম দ্য নেশনের খবরে বলা হয়েছে, সংস্কৃতিবিষয়ক নতুন মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত পেতংতার্ন সকাল ৯টা ৭ মিনিটে গভর্নমেন্ট হাউসে পৌঁছান। তিনি সাংবাদিকদের উদ্দেশে হাসিমুখে শুভেচ্ছা জানান, যদিও ১ জুলাই (মঙ্গলবার) ক্রিমিনাল কোর্ট তাকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে।এর আগে সকাল ৭টা ৪১ মিনিটে কৃষি ও সমবায় মন্ত্রী আত্তাকর্ন সিরিলাত্তায়াকর্ন, উপশিক্ষামন্ত্রী তেওয়ান লিপতাপাল্লপ এবং উপ-স্বাস্থ্যমন্ত্রীরা চাইচানা ডেচডেচো ও অনুচা সসোমসুব গভর্নমেন্ট হাউসে পৌঁছান। সকাল ৭টা ৫৬ মিনিটে শ্রমমন্ত্রী পংকাবিন জুংরুংরুয়াংকিত পৌঁছান। এরপর অন্যান্য মন্ত্রীরাও একে একে অনুষ্ঠানে যোগ দেন।পরে মন্ত্রীরা সান্তি মাইত্রি ভবনে গিয়ে আরটি-পিসিআর টেস্ট করান এবং সরকারিভাবে ব্যবহৃত পরিচয়পত্র ও নথিপত্রের জন্য তাদের সাদা ইউনিফর্ম পরিহিত ব্যক্তিগত ছবি তোলা হয়। মোট ১৪ জন মন্ত্রী এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। নতুন মন্ত্রিসভার নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত ।পরিচয়পত্রের ছবি তোলার পর মন্ত্রীরা সকাল ১১টায় আনুষ্ঠানিক শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।অনুষ্ঠানের পর তারা একটি বিশেষ মন্ত্রিসভার বৈঠকের জন্য সরকারি ভবনে ফিরে আসবেন। মন্ত্রিসভাকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে ফুমথাম উইচায়াচাই-এর নিয়োগ সম্পর্কে অবহিত করা হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

কাশ্মির ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশ সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত Read more

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও ভারতের প্রধানমন্ত্রী মোদীর মধ্যে ‘তুলনা’ হচ্ছে কেন?
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও ভারতের প্রধানমন্ত্রী মোদীর মধ্যে ‘তুলনা’ হচ্ছে কেন?

ভারত ও পাকিস্তানের সংঘর্ষের সময় তুরস্ক প্রকাশ্যেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। এই আবহে তুরস্ককে নিয়ে ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক Read more

পাবনার আমিনপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
পাবনার আমিনপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২৮ মে) বিকেল ৫টার দিকে আমিনপুর থানার কাজিরহাট-বাঁধেরহাট আঞ্চলিক Read more

গাজীপুরে পানিতে ডুবে দুই মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুরে পানিতে ডুবে দুই মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (০৬ জুলাই) সকাল ১১টার সময় কোনাবাড়ী Read more

শ্যামলীতে ডিপিডিসির সংস্কার কাজে ‘চা-নাস্তার’ নামে টাকা আদায়, মই পড়ে আহত ১
শ্যামলীতে ডিপিডিসির সংস্কার কাজে ‘চা-নাস্তার’ নামে টাকা আদায়, মই পড়ে আহত ১

বিদ্যুতের জরুরি সংস্কার কাজের নামে অসম্পূর্ণ ও অপরিকল্পিত কাজে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর শ্যামলী পিসিকালচার সোসাইটি এলাকার বাসিন্দারা। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন Read more

কালিয়াকৈরের গ্যাস লাইনে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের গ্যাস লাইনে অগ্নিকাণ্ড

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে হঠাৎ গ্যাস লাইনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন