রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।এর আগে সোমবার (২২ ডিসেম্বর) এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রত্যক্ষভাবে জড়িত ১৭ জনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। এদিন দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. নজরুল ইসলাম তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।ডিএমপি জানায়, গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ১১টা ১৫ মিনিট থেকে ১৯ ডিসেম্বর রাত ২টা ৩০ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা কয়েক হাজার লোক বেআইনিভাবে সমবেত হয়ে প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ চালায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পুলিশের ওপর মারমুখী আচরণ করে। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস আগুন নির্বাপণসহ ভবনে আটকে পড়াদের উদ্ধার করে।ঘটনার পর গণমাধ্যমের ওপর এই ন্যক্কারজনক হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে ডিএমপি। মামলার প্রেক্ষিতে তেজগাঁও থানা পুলিশ জাড়িতদের গ্রেপ্তারে রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান শুরু করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে নাইম নামে একজনের কাছ থেকে লুণ্ঠিত নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি লুণ্ঠিত অর্থ দিয়ে কেনা একটি টেলিভিশন ও একটি ফ্রিজও জব্দ করা হয়।ডিএমপি জানায়, এই ঘটনায় পেনাল কোড, বিশেষ ক্ষমতা আইন, সাইবার সিকিউরিটি অধ্যাদেশ ও সন্ত্রাসবিরোধী আইনে তেজগাঁও থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু, ভাই-বোন জখম
কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু, ভাই-বোন জখম

যশোরে কুড়িয়ে পাওয়া বোমা বল ভেবে খেলা করার সময় বিস্ফোরণে খাদিজা খাতুন (৫) এক শিশু মারা গেছে। এ ঘটনায় নিহতের Read more

প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, মুসলিম রীতিতে সুমাইয়ার বিয়ে
প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, মুসলিম রীতিতে সুমাইয়ার বিয়ে

প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন শি তিয়ানজি নামের এক চীনা যুবক। মাদারীপুরের সুমাইয়া আক্তারের সঙ্গে মুসলিম রীতিতে Read more

আর্সেনালকে আবার হারিয়ে ফাইনালে পিএসজি
আর্সেনালকে আবার হারিয়ে ফাইনালে পিএসজি

গোলের ক্ষুধায় দাপুটে শুরু করল আর্সেনাল। দারুণ কয়েকটি সুযোগও পেল তারা; কিন্তু পারল না কাজে লাগাতে। এরপরই পাল্টা আঘাত হানল Read more

বিয়ের আসরে কনে হয়ে এলেন হবু শাশুড়ি, দেখে পালালেন বর
বিয়ের আসরে কনে হয়ে এলেন হবু শাশুড়ি, দেখে পালালেন বর

বিয়ের সাজসজ্জা, অতিথি আপ্যায়ন আর ঢাকঢোল– সব কিছুই ছিল ঠিকঠাক। কিন্তু আসল নাটক শুরু হয় কনে মঞ্চে ওঠার পর। বরের Read more

হজ শেষে দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কামরুল
হজ শেষে দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কামরুল

হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য Read more

ইরানে হামলা না করতে নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প
ইরানে হামলা না করতে নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প

ইরানে আক্রমণ না করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন