ফ্লাইওভারের নিচে কাপড় দিয়ে ঘর বানিয়েছেন শেফালী বেগম। সেই ঘরে প্রতিবন্ধী সন্তান আর বৃদ্ধ স্বামীকে নিয়ে বসবাস করছেন তিনি। এমনি এক দৃশ্য চোখে পড়ে গাজীপুরের ঢাকা-টাংগাইল মহাসড়কের নাওজোর ফ্লাইওভারের নিচে।বৃদ্ধ মা তার প্রতিবন্ধী সন্তানের যত্ন নিচ্ছে পাশেই কাপড়ের তৈরি একটি ঘরে অসুস্থ স্বামী শুয়ে আছে। অর্থে অভাবে স্বামীর চিকিৎসা করাতে পারছে না শেফালী বেগম।কখনো খেয়ে, কখনো না খেয়ে দিন পার করছে এই অসহায় পরিবারটি। মাথাগুজার ঠাঁই না থাকায়, শত কষ্টে নিরুপায় হয়ে তিন বছর ধরে আশ্রয় নিয়ে আছেন ফ্লাইওভারের নিচে।রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য ফ্লাইওভারের নিচে পুরানো কাপড় আর বাঁশ দিয়ে বানিয়েছেন ঘর। ধুলো বালির মধ্যেই মাটির উপর পাটি বিছিয়ে প্রতিবন্ধী সন্তান ও অসুস্থ স্বামীকে নিয়ে দিনের পর দিন পার করছেন শেফালী বেগম। প্রতিবন্ধী সন্তানটি পায়নি কোন সরকারি ভাতা।এদিকে জীবন-জীবিকার তাগিদে কুড়িগ্রাম থেকে প্রতিবন্ধী সন্তান ও বৃদ্ধ স্বামীকে সাথে নিয়ে গাজীপুরে আসেন শেফালী বেগম। রুম ভাড়া নেওয়ার মতো সামর্থ্য না থাকায় ফ্লাইওভারের নিচে আশ্রয় নেন। সমাজসেবা কিংবা জনপ্রতিনিধিদের কাছে  মানবিক সাহায্যের আবেদন করেও পাননি কোন সহযোগিতা। গত তিন বছর ধরে প্রতিবন্ধী সন্তান ও অসুস্থ স্বামীকে নিয়ে নাওজোর ফ্লাইওভারের নিচে মানবেতর দিন কাটছে শেফালী বেগমের। সন্তানের নামে প্রতিবন্ধী ভাতা ও স্বামীর জন্য বয়স্ক ভাতা কোনটা পাচ্ছেন না তারা।এসময় নাজিম উদ্দিন নামের এক ব্যক্তি বলেন,আমরা বিগত তিন বছর যাবত দেখে আসতেছি বহু কষ্টে দিন পার করছেন তার অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী ছেলেকে নিয়ে।তাদেরকে যদি সরকারি ভাবে সহায়তা করা হতো, তাহলে হয়তো বা তাদের অনেকটা উপকার হতো।কথার এক পর্যায়ে নাসিমা বেগম নামের আরেকজন বলেন,সবাই শুধু আশার বাণী শুনিয়ে যায়। কেউ এই অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ায়নি।এই হতদরিদ্র পরিবারকে পূর্ণবাসনের জোর দাবি জানাচ্ছি। এবিষয়ে গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তর এর উপ-পরিচালক এস. এম. আনোয়ারুল করিম বলেন, এই অসহায় পরিবারটির বিষয়ে আপনাদের মাধ্যমে জানতে পারলাম।অতি দ্রুতই পরিবারটির পুনর্বাসন করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।একটু সাহায্যের জন্য সবার দারে দারে ঘুড়েছেন বৃদ্ধা শেফালী বেগম,পেয়েছেন শুধু আশ্বাস। তাই তো আর কোন আশ্বাস নয় স্বামী ও প্রতিবন্ধী সন্তানের নামে সরকারি ভাতা দাবী জানান এই বৃদ্ধা।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন
সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল Read more

৩৫ হাজার মানুষের পরিশ্রমে পরিচ্ছন্ন সব সিটি কর্পোরেশন: উপদেষ্টা আসিফ
৩৫ হাজার মানুষের পরিশ্রমে পরিচ্ছন্ন সব সিটি কর্পোরেশন: উপদেষ্টা আসিফ

কুরবানির ঈদে দেশের সব সিটি করপোরেশনে পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।শনিবার Read more

নড়াইলে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা, ১২ ঘণ্টায় চালক গ্রেফতার
নড়াইলে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা, ১২ ঘণ্টায় চালক গ্রেফতার

নড়াইলের তুলারামপুর এলাকায় জ্বালানি তেল না পেয়ে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে (৩৫) ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের Read more

ছাত্রদল নেতার উদ্যোগে জবি এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদ
ছাত্রদল নেতার উদ্যোগে জবি এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও আশপাশের বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (২০ সেপ্টেম্বর) Read more

পাঁচবিবিতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড
পাঁচবিবিতে  মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার বাগজানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন