বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, হাজারো নেতাকর্মীদের গুম, খুনের রক্তের বিনিময়ে জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই ফেরাব, ইনশাআল্লাহ।শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।এসময় তিনি বলেন, ‘নির্বাচন কমিশনসহ সবার উদ্দেশে বলতে চাই, সমতা বিধান করতে হবে। সাম্যতা আনতে হবে। আমাদের ভদ্রতা নম্রতা নয়, সেটা আমাদের দুর্বলতা নয়, আমরা গণতন্ত্রকে ভালোবাসি। আমরা রক্ত-সিঁড়ি মাড়িয়ে আজ এখানে উপনীত হয়েছি। সুতরাং মনে রাখতে হবে যারা গণতন্ত্রের এই উত্তরণের পথকে কণ্টকাকীর্ণ করতে চায় তাদেরকে মনে রাখতে হবে আমরা গণতন্ত্রে ফিরবই ফিরব, ইনশাআল্লাহ।সালাহউদ্দিন আহমেদ বলেন, শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার জন্য আমরা একটি কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু নির্বাচন কমিশনারের অনুরোধে আমরা শান্তির জন্য, সেই কর্মসূচি স্থগিত করলাম। নির্বাচন কমিশন এবং আরেকটি রাজনৈতিক দল মনে করল সেটা আমাদের দুর্বলতা। কিন্তু না, এটা আমাদের ভদ্রতা।তিনি আরও বলেন, ‘এই ঘটনার পর থেকে নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পারতপক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে, সেটার কোনো সুযোগ আমরা দেব না।’বিএনপির এই নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো রকমের সুযোগ আপনাদেরকে দেব না। তবে এটা আমাদের ভদ্রতা নয়, নম্রতা নয়, আমরা হুঁশিয়ার করে দিতে চাই কোনো রকমের ষড়যন্ত্র করবেন না। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ আরো অনেকে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ষড়যন্ত্রকারীর উষ্কানি-ইন্ধনে দেশের মানুষের ক্ষতি করবেন না: কনকচাঁপা
ষড়যন্ত্রকারীর উষ্কানি-ইন্ধনে দেশের মানুষের ক্ষতি করবেন না: কনকচাঁপা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদির নাম ব্যবহার করে সাম্প্রতিক সময়ে যে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে তার Read more

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন তিন বাংলাদেশি
ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন তিন বাংলাদেশি

ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে সাজা ভোগের পর দু’দেশের সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিনজন বাংলাদেশি। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে Read more

শাহজাদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
শাহজাদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের শাহজাদপুরের আলোচিত কলেজছাত্র সাব্বির হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি মো. ওয়াজ আলীকে (৬০) বগুড়া থেকে গ্রেফতার করা  হয়েছে Read more

ভারতে আশ্রিত আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতার
ভারতে আশ্রিত আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতার

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছাড়াও আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা সেখানে অবস্থান Read more

পানছড়িতে যুবকের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন, হামলার নিন্দায় জামায়াত
পানছড়িতে যুবকের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন, হামলার নিন্দায় জামায়াত

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সদর ইউপির ৫ নং ওয়ার্ডের কালানাল এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে মোঃ মইনুল Read more

শ্রীনগরে মিষ্টি দোকানের মালিককে জরিমানা
শ্রীনগরে মিষ্টি দোকানের মালিককে জরিমানা

মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি মিষ্টি দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে।সোমবার(৫ জানুয়ারি) বিকেলে জেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন