ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তৃতীয় দিনে আরও ২২ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে ৫ জন প্রার্থী ভাইস প্রেসিডেন্ট (ভিপি), জেনারেল সেক্রেটারি (জিএস) পদে ১ জন, অ্যাসিসেন্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে ২ জন, ও অন্যান্য পদে বাকি ১৪ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চীফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয় সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।তিনি বলেন, আজ বৃহস্পতিবারসহ গত তিন দিনে আমাদের কাছে থেকে মোট ৪২জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ভিপি পদে ১০জন, জিএস পদে ১ জন, এজিএস পদে ২ জন, সম্পাদক পদে ১৮ জন এবং সদস্য পদে ১১ জন।এই পর্যন্ত মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৭ জন। তবে কোন পদে জমা দিয়েছে তা জানা যায়নি। আবার ১৮টি হল থেকে এখন পর্যন্ত ২৬জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাইবান্ধায় নববধুকে বাসর রাতে সংঘবদ্ধ ধর্ষণ, স্বামীসহ আটক ৭
গাইবান্ধায় নববধুকে বাসর রাতে সংঘবদ্ধ ধর্ষণ, স্বামীসহ আটক ৭

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ১৮ বছর বয়সী এক নববধূকে বাসর রাতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর ওই নববধূকে উন্নত Read more

সিটি করপোরেশন হচ্ছে সাভার
সিটি করপোরেশন হচ্ছে সাভার

ঢাকার সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে সাভার সিটি করপোরেশন এবং কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত করার Read more

স্ত্রী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ তুলে স্বামীর আত্মহত্যা
স্ত্রী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ তুলে স্বামীর আত্মহত্যা

স্ত্রী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে আত্মহত্যা করেছেন এক যুবক। আত্মহত্যার আগে একটি সুইসাইড নোটও লিখে গেছেন ওই যুবক। Read more

উয়েফা নেশন্স লিগে জার্মানিকে উড়িয়ে দিয়ে তৃতীয় ফ্রান্স
উয়েফা নেশন্স লিগে জার্মানিকে উড়িয়ে দিয়ে তৃতীয় ফ্রান্স

উয়েফা নেশন্স লিগের শিরোপা জয়ের স্বপ্ন আগেই ভেঙে গিয়েছিল জার্মানির। বাকি ছিল শুধু তৃতীয় স্থান দখলের লড়াই। কিন্তু সেই শেষ Read more

সৌদি আরব থেকে আমদানি হচ্ছে ১৯১ কোটি টাকার সার
সৌদি আরব থেকে আমদানি হচ্ছে ১৯১ কোটি টাকার সার

সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ১৯১ কোটি ৪১ Read more

দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে শতাধিক বাড়িঘর পুড়ে গেছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে প্রায় ৩৮ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এখনও ১০টির বেশি বড় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন