মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ জানাতে এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরতে রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’।আজ শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ সম্মিলন অনুষ্ঠিত হয়। এতে গণমাধ্যমের গণতান্ত্রিক পরিবেশ, স্বাধীনতা, নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও অধিকারের বিষয়ে বক্তব্য তুলে ধরেন গণমাধ্যমকর্মীরা।সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের যৌথ উদ্যোগে এ আয়োজন করে।  আয়োজকদের মতে, সাম্প্রতিক সময়ে দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারাবাহিকভাবে সংগঠিত সহিংসতা ও মব ভায়োলেন্সের শিকার হচ্ছে, যা নজিরবিহীন এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য গভীর উদ্বেগের বিষয়।এতে নোয়াব ও সম্পাদক পরিষদের সদস্যদের পাশাপাশি অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এ ছাড়া দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে আয়োজিত এ সম্মিলনে আমন্ত্রিত গণমাধ্যম প্রতিনিধি ও কলাম লেখকরাও উপস্থিত রয়েছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষকদের নতুন কর্মসূচী ঘোষণা
শিক্ষকদের নতুন কর্মসূচী ঘোষণা

বাড়িভাড়া বৃদ্ধিসহ নানা দাবি আদায়ে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর বারোটায় মাথায় কালো কাপড় Read more

গাংনীতে বাঁশঝাড় থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
গাংনীতে বাঁশঝাড় থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মেহেরপুরের গাংনীতে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা। নবজাতকটি কন্যা শিশু।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের Read more

গণমিছিল ও সমাবেশের মঞ্চে লুটিয়ে পড়লেন জামায়াতের নায়েবে আমির
গণমিছিল ও সমাবেশের মঞ্চে লুটিয়ে পড়লেন জামায়াতের নায়েবে আমির

চট্টগ্রামের সীতাকুণ্ডে হিট স্ট্রোক আক্রান্ত হয়ে সমাবেশের মঞ্চে লুটিয়ে পড়লেন জামায়াতের নায়েবে আমির মো: রাশেদুজ্জামান মজুমদার। উপজেলা জামায়াতের উদ্যোগে গণ অভ্যুত্থান-২০২৪ Read more

মায়ের সঙ্গে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
মায়ের সঙ্গে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (২রা জুলাই) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে Read more

মরদেহ আটকে সুদের টাকা আদায়!
মরদেহ আটকে সুদের টাকা আদায়!

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে ঘটেছে এক চরম অমানবিক ঘটনা। হারুন (৪৫) এর মরদেহ আটকে সুদের টাকা আদায় করার পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন