যশোরে সাবেক স্ত্রীসহ তিনজনকে ছুরিকাঘাত করেছেন ডালিম হোসেন ওরফে ইমরান নামে এক ব্যক্তি।শুক্রবার (১৬ জানুয়ারি) গভীর রাতে যশোর শহরের নাজির শংকরপুর ও কোল্ডস্টোর মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন নাজির শংকরপুরের বশির শেখের মেয়ে শিউলী খাতুন (৪০), ছেলে সুমন শেখ (৩৮) ও সুমনের ছেলে ইমন হোসেন (২০)। আহত দুই জন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অন্যজন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। জানা গেছে, যশোর মনিহার সিনেমা হল এলাকার শ্রমিক ইউনিয়ন অফিসের পাশের বাসিন্দা আকবর আলীর বাড়ির ভাড়াটিয়া ডালিম হোসেন ওরফে ইমরানের সাথে বিয়ে হয় শিউলী খাতুনের। পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। এরপর থেকে শিউলী নাজির শংকরপুর বাবার বাড়িতে থাকেন। শুক্রবার রাত পৌনে একটার দিকে ইমরান ওই বাড়িতে হামলা চালিয়ে শিউলীকে ছুরিকাঘাত করে। পরে কোল্ডস্টোর মোড়ে সুমন শেখ ও ইমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ইমরান। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহতদের মধ্যে শিউলী ও ইমনকে ভর্তির পর সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। তাদের অবস্থা গুরুতর।  সুমন শেখকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।  যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ঘটনা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোগী সেজে প্রতারণা, চিকিৎসা নয় টার্গেট রোগীর গহনা ও টাকা!
রোগী সেজে প্রতারণা, চিকিৎসা নয় টার্গেট রোগীর গহনা ও টাকা!

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে টানাবাজ চক্রের সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। চক্রের অধিকাংশ সদস্য নারী। তারা চিকিৎসা নিতে নয় বরং Read more

সারজিসের হলফনামা ও আয়কর রিটার্নে গরমিল
সারজিসের হলফনামা ও আয়কর রিটার্নে গরমিল

আগামী জাতীয় নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সেজন্য নির্বাচন কমিশনে হলফনামা Read more

শরীয়তপুরে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
শরীয়তপুরে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শরীয়তপুরে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।সোমবার (২২ Read more

গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলি বিমানবাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি
গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলি বিমানবাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেশটির বিমান বাহিনীর পাইলট, কর্মকর্তা এবং সৈনিকসহ অন্তত ৯৭০ Read more

মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইরানে বিদেশি নাগরিক গ্রেপ্তার
মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইরানে বিদেশি নাগরিক গ্রেপ্তার

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের খবর দিয়েছে ইরানের বিভিন্ন গণমাধ্যম। এরমধ্যে সর্বশেষ একজন বিদেশি নাগরিককে Read more

বুদ্ধিজীবীদের হত্যা করেছে পাশ্ববর্তী দেশের লোকেরা, বললেন বিএনপি নেতা
বুদ্ধিজীবীদের হত্যা করেছে পাশ্ববর্তী দেশের লোকেরা, বললেন বিএনপি নেতা

১৯৭১ সালে বুদ্ধিজীবীদের হত্যার জন্য একটি রাজনৈতিক দলকে দায়ী করার সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন