অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। কমিশনের সুপারিশ অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকরের কথা বলা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ আগামী ১ জুলাই থেকে পুরো মাত্রায় বাস্তবায়ন হবে। অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি নতুন বেতন কাঠামো-সংক্রান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে জমা দেবে বেতন কমিশন।এরপর প্রতিবেদনটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।নতুন বেতনকাঠামো আংশিক বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। বেতন কমিশনের হিসাবে, প্রস্তাবিত বেতনকাঠামো পুরোপুরি কার্যকর করতে অতিরিক্ত ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। সুপারিশকৃত কাঠামোয় নিচের দিকের গ্রেডগুলোর বেতন ও ভাতা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর প্রস্তাব রয়েছে।কমিশনের হিসাব অনুযায়ী, বর্তমানে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা, যা দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ ধাপে বর্তমানে বেতন ৭৮ হাজার টাকা, যা বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকার বেশি করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ রাখার সুপারিশ করা হয়েছে।গত বছরের ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো নির্ধারণের লক্ষ্যে বেতন কমিশন গঠন করা হয়।সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয়। ২১ সদস্যের এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আফসানা প্রিয়ার দাফন সম্পন্ন
বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আফসানা প্রিয়ার দাফন সম্পন্ন

ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত স্কুলছাত্র ওহির মা আফসানা প্রিয়া (৩০)–এর দাফন Read more

পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন
পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন

সরকারি কর্মচারীদের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করতে আজ ফের বৈঠকে বসছে নবম জাতীয় পে-কমিশন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে Read more

রাজধানীতে ১৫ মিনিটের স্বস্তির বৃষ্টি
রাজধানীতে ১৫ মিনিটের স্বস্তির বৃষ্টি

গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজধানী ঢাকায়। ঘরে-বাইরে কোথাও স্বস্তি মিলছে না। তবে, রোববার (১১ মে) রাত সাড়ে Read more

ভাঙ্গুড়ায় গ্রাম আদালত অচল হয়ে পড়ায় বাড়ছে নন-ফৌজদারি অপরাধ
ভাঙ্গুড়ায় গ্রাম আদালত অচল হয়ে পড়ায় বাড়ছে নন-ফৌজদারি অপরাধ

পাবনার ভাঙ্গুড়ায় স্থানীয় কাউন্সিল আদালতগুলো অচল হয়ে পড়ায় বাড়ছে নন-ফৌজদারি অপরাধ। ফলে আগে যে অভিযোগ এজলাসে বিচারের মাধ্যমে বিবাদমান পক্ষগুলোর Read more

যশোরে তেলকাণ্ডে বহিষ্কৃত দুই যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
যশোরে তেলকাণ্ডে বহিষ্কৃত দুই যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

যশোরের শানতলার ‘যশোর ফিলিং স্টেশন’ থেকে জোরপূর্বক তেল নিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে বহিষ্কৃত দুই যুবদল নেতার বহিষ্কারাদেশ একদিন পরই Read more

‘আগামী বিশ্বকাপে ভয়ংকর দল হবে ব্রাজিল’
‘আগামী বিশ্বকাপে ভয়ংকর দল হবে ব্রাজিল’

কয়েক বছর থেকে সময়টা খুব ভালো যাচ্ছিল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজেলের। পরিস্থিতি এমন ছিল যে, একসময়ের দাপুটে দলটি নিজেদের যেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন