নাটোরের লালপুরে নিলা বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নান্দ-রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়ি মোছাঃ মর্জিনা বেগম (৫০) কে আটক করা হয়েছে। তবে এ ঘটনার পর থেকেই নিহতের স্বামী মোজাফফর হোসেন (৩২) ও শ্বশুর মোঃ খোশবার হোসেন পলাতক রয়েছে।নিহত নিলা বেগম নান্দ-রায়পুর গ্রামের মোজাফফর হোসেনের স্ত্রী এবং পাশের ছোট ময়না গ্রামের নেফাজ আলী সরকারের কন্যা। তার ৪ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় সন্ধ্যায় নিজ শয়নকক্ষে একাই ছিলেন নিলা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাশুড়ি ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে লালপুর থানা ও ওয়ালিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মুস্তাফিজুর রহমান জানান, ‘খবর পাওয়ার পর যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। নিহতের শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’এদিকে স্থানীয়দের একাংশের দাবি, নিলা বেগম দীর্ঘদিন ধরে পারিবারিক নির্যাতনের শিকার ছিলেন। এ বিষয়ে পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ্রুতগতি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর
দ্রুতগতি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মোহাম্মদ জিয়া উদ্দিন (৩০) নামের এক বাইসাইকেল আরোহীর। এই ঘটনায় গুরুতর Read more

ঈদের দিনে আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনা, দাখিল পরীক্ষার্থী জিহাদের মৃত্যু
ঈদের দিনে আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনা, দাখিল পরীক্ষার্থী জিহাদের মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় পবিত্র ঈদুল ফিতরের দিনে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জিহাদ শেখ (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার Read more

এলপি গ্যাসের দাম কমলো
এলপি গ্যাসের দাম কমলো

দেশে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪০৩ টাকা Read more

আমরা গাজায় সরাসরি গণহত্যা হতে দেখছি: জাতিসংঘে ড. ইউনূস
আমরা গাজায় সরাসরি গণহত্যা হতে দেখছি: জাতিসংঘে ড. ইউনূস

ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে—জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশ একমত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) Read more

ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া
ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া

লন্ডনে ৪ মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (০৬ মে)  দুপুর ১টা ২৫ মিনিটে গুলশানের Read more

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৬‌ অজ্ঞাত মরদেহ আঞ্জুমান ম‌ফিদুলে হস্তান্তর
জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৬‌ অজ্ঞাত মরদেহ আঞ্জুমান ম‌ফিদুলে হস্তান্তর

গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ছয় মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহগুলো জুরাইন কবরস্থানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন