নেত্রকোনায় রাস্তা পার হতে গিয়ে মাটিবাহী লরির চাপায় মঞ্জুরা আক্তার (৬৫) নামে এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে নেত্রকোনা-কেন্দুয়া সড়কের মদনপুর ইউনিয়নের লক্ষীপুর রেন্ট্রিতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জুরা আক্তার সদর উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের স্ত্রী।প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা গেছে, মঞ্জুরা আক্তার ধান ভাঙানোর কাজে যাচ্ছিলেন। এ সময় রাস্তা পার হতে গেলে নেত্রকোনা থেকে আসা কেন্দুয়াগামী একটি মাটিবাহী লরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নেত্রকোনা মডেল থানার ওসি তদন্ত চম্পক দাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, মরদেহ উদ্ধার করে সুরতাল করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে এসেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি শুরু
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি শুরু

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি পৃথক Read more

হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে: প্রেস উইং
হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে: প্রেস উইং

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে।আজ মঙ্গলবার (২২ Read more

স্বামীকে ‘ভাইয়া’ ডাকেন অভিনেত্রী নওশীন, জানালেন কারণ
স্বামীকে ‘ভাইয়া’ ডাকেন অভিনেত্রী নওশীন, জানালেন কারণ

দীর্ঘ প্রায় আড়াই বছর পর দেশে ফিরেছেন উপস্থাপিকা ও অভিনেত্রী নওশীন নাহরিন মৌ। দীর্ঘদিন পর ফিরে তিনি সময় কাটাচ্ছেন ভিন্নরকম Read more

গৌরীপুরে ভাই-ভাতিজার হামলায় বৃদ্ধার মৃত্যু
গৌরীপুরে ভাই-ভাতিজার হামলায় বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শনিবার (১৯ এপ্রিল) ভাই-ভাতিজাদের হামলায় আবেদ আলী খা (৭০) এর মৃত্যুর অভিযোগ পাওয়া Read more

উখিয়ায় সড়ক নিয়ে ২শ’ পরিবারের দীর্ঘশ্বাস
উখিয়ায় সড়ক নিয়ে ২শ’ পরিবারের দীর্ঘশ্বাস

কক্সবাজারের উখিয়ার জাফরপল্লান পাড়ার প্রায় ২শ' পরিবারের জীবন চলছে এক টুকরো সরু ও নাজুক পথের ওপর ভর করে। বর্ষা এলেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন