‘পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী’ মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশ বাহিনীর মূল দায়িত্ব হলো জনগণের সেবা করা এবং আইনের শাসন নিশ্চিত করা। ‎আজ রবিবার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কিছু ফ‍্যাসিস্ট রয়ে গেছে, যারা অন্য দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। তাদের যেন তাড়াতাড়ি নিয়ে আসতে পারি সেই ব‍্যাবস্থা আমরা করছি। ‎স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তিপ্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১ লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।‎তিনি আরও বলেন, নির্বাচনি দায়িত্ব পালনের সময় শতভাগ নিরপেক্ষ থাকতে হবে এবং কোনো অনৈতিক সুবিধা বা আপ্যায়ন গ্রহণ করা যাবে না। ভোটকেন্দ্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে রিটার্নিং অফিসারের পরামর্শ অনুযায়ী তা কঠোরভাবে দমন করতে হবে।‎পেশাগত জীবনে নানা চাপ ও সমালোচনা আসতে পারে উল্লেখ করে তিনি বলেন, সততা ও দেশপ্রেম থাকলে কোনো কিছুই দায়িত্ব পালনে বাধা হতে পারে না। জনগণের আত্মত্যাগ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশাকে ধারণ করে দুর্নীতি ও পক্ষপাতিত্বমুক্ত একটি মানবিক, সাহসী ও গৌরবময় পুলিশ বাহিনী গড়ে তোলার আহ্বান জানান তিনি।‎সমাপনী কুচকাওয়াজের উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম ও বাংলাদেশ পুলিশ একাডেমীর প্রিন্সিপাল তওফিক মাহবুব চৌধুরী।‎২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া ৪১তম বিসিএস পুলিশ ব্যাচের ৯৬ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে বাস্তব কর্মজীবনে প্রবেশ করলেন। কুচকাওয়াজে ৪১তম বিসিএস পুলিশ ব্যাচের ৮৭ জন ছাড়াও ২৮তম বিসিএস এর একজন, ৩৫ তম বিসিএসের তিনজন, ৩৬ তম বিসিএসের একজন, ৩৭তম বিসিএসের ২জন এবং ৪০তম বিসিএসের ২জন প্রশিক্ষণার্থী সহকারী পুলিশ সুপার কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারের সহযোগীতা চান ভোলার সুপারি চাষীরা
সরকারের সহযোগীতা চান ভোলার সুপারি চাষীরা

ধান, সুপারি, আর ইলিশে স্বয়ংসম্পূর্ণ দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। প্রবাদ আছে ‘ধান, সুপারি, ইলিশের গোলা, এই তিনে ভোলা’। তবে Read more

লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন
লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন

মানবপাচারকারীদের খপ্পরে পড়ে লিবিয়ায় আটকেপড়া আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন।মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বুরাক এয়ারের একটি চার্টার্ড Read more

শীতার্ত ও দরিদ্র মানুষের জন্য কম্বল কেনার নির্দেশ ডিএনসিসির
শীতার্ত ও দরিদ্র মানুষের জন্য কম্বল কেনার নির্দেশ ডিএনসিসির

রাজধানীর উত্তর অংশে বসবাসরত শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য ৫ হাজার ৪০০ পিস কম্বল কেনার উদ্যোগ নিয়েছে ঢাকা Read more

ভোলায় নিহত ৪ জনের বাড়িতে চলছে শোকের মাতম
ভোলায় নিহত ৪ জনের বাড়িতে চলছে শোকের মাতম

ঘনকুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে দুই যাত্রীবাহী লঞ্চে সংঘর্ষের ঘটনায় এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের ভোলার বাড়িতে চলছে শোকের Read more

আবরার ফাহাদ হত্যা মামলা: মৃত্যুদণ্ড প্রাপ্ত এক আসামির আপিল
আবরার ফাহাদ হত্যা মামলা: মৃত্যুদণ্ড প্রাপ্ত এক আসামির আপিল

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টে মৃত্যুদণ্ড বহাল থাকা আসামি মো. মোর্শেদ খালাস চেয়ে আপিল দায়ের করেছেন।সোমবার (১৯ মে) Read more

টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০

প্রবল বর্ষণের জেরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। সবশেষ ট্রাভিস কাউন্টিতে চারজনের মরদেহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন