যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর পণ্যের ওপর আগামী মাস থেকেই ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। শুক্রবার (২৩ মে) এমন সতর্কতা দিয়ে তিনি বলেছেন, ইইউর সঙ্গে বাণিজ্য আলোচনা ‘কোনোভাবেই এগোচ্ছে না’।মাত্র দুই সপ্তাহ আগে চীনা পণ্যের ওপর থেকে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প। এতে আন্তর্জাতিক বাণিজ্যে কিছুটা স্থিতিশীলতা শুরু হয়েছিল। কিন্তু এরমধ্যেই ইউরোপীয় দেশগুলোর ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলেন তিনি।সামাজিকমাধ্যম ট্রুথে ট্রাম্প এ ব্যাপারে লিখেছেন, “তাদের বাণিজ্য বাধা, ভ্যাট-ট্যাক্স, হাস্যকর কর্পোরেট জরিমানা, অ-আর্থিক বাণিজ্য বাধা, আর্থিক কারসাজি, আমেরিকান কোম্পানিগুলির বিরুদ্ধে অন্যায্য এবং অযৌক্তিক মামলা এবং আরও অনেক কিছুর কারণে— ইইউর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বছরে ২৫০ মিলিয়ন ডলারের বেশি বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে, যা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য,”তিনি আরও লিখেছেন, “তাদের সাথে আমাদের আলোচনা কোনও ফলপ্রসূ হচ্ছে না! অতএব আমি ১ জুন, ২০২৫ থেকে ইউরোপীয় ইউনিয়নের ওপর সরাসরি ৫০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করছি।”ট্রাম্পের এমন হুমকির জবাবে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইউরোপীয় ইউনিয়ন।সম্প্রতি বিভিন্ন দেশের বিরুদ্ধে ট্রাম্প ‘শুল্ক যুদ্ধ’ শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই দেশগুলোর বাণিজ্য আরও বাড়াতে এমনটি করছেন তিনি। এর অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বেশিরভাগ পণ্যে তিনি ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। কিন্তু ইউরোপের দেশগুলো এ নিয়ে আলোচনা করতে ইচ্ছা প্রকাশ করার পর শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নিয়ে আসেন তিনি। যা আগামী ৮ জুলাই পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল। কিন্তু তার আগেই ট্রাম্প ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলেন।সূত্র: সিএনএন

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
বিরামপুরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণে এক পরিচয়হীন এক ব্যক্তির ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে। রেলওয়ে হিলি পুলিশ ফাঁড়ির উপ‑পরিদর্শক মো. তাজরুল Read more

যমুনাপাড়ের প্রাথমিক শিক্ষার্থীরা ফিডিং সুবিধা থেকে বঞ্চিত, ক্ষুব্ধ অভিভাবকরা
যমুনাপাড়ের প্রাথমিক শিক্ষার্থীরা ফিডিং সুবিধা থেকে বঞ্চিত, ক্ষুব্ধ অভিভাবকরা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে দেশের ১৫০টি উপজেলায় ফিডিং কর্মসূচি চালু করেছে সরকার। তবে সিরাজগঞ্জ জেলার যমুনা নদী বিধ্বস্ত Read more

ট্রায়ালে সাফল্য পেল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন
ট্রায়ালে সাফল্য পেল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন

মরণব্যধি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার তৈরি ভ্যাকসিন ট্রায়ালে সফল্য পেয়েছে। যা এখন সব রোগীর ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত। রাশিয়ার ফেডারেল মেডিকেল Read more

ভাঙ্গায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
ভাঙ্গায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৭টায় উপজেলার চমুরদির বাবলাতলায় এ Read more

জোট, নোট ও ভোট যাই হোক, বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে: হাসান মামুন
জোট, নোট ও ভোট যাই হোক, বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে: হাসান মামুন

আগামী জাতীয় নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এটি বাংলাদেশের ভবিষ্যৎ, বিএনপির ভবিষ্যৎ এবং ১৬ কোটি মানুষের ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। Read more

মারা গেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন
মারা গেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন

মারা গেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন