নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে যুক্তরাষ্ট্রকে হারিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে নিগার সুলতানার দল।টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান তোলে বাংলাদেশ। শুরুটা খুব বড় না হলেও তিন নম্বরে নামা শারমিন আক্তারের ব্যাটে গতি পায় ইনিংস। ৩৯ বল খেলে ৮টি চার ও একটি ছক্কায় ৬৩ রান করেন তিনি। শেষদিকে সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তারের কার্যকর অবদান দলীয় সংগ্রহকে লড়াইয়ের পুঁজি এনে দেয়।লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ ছিল যুক্তরাষ্ট্রের। ওপেনার চেতনা পগ্যাদিয়ালা ও দিশা ধিংরা ৪২ রানের জুটি গড়ে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানায় তারা। তবে সেই ছন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। দ্রুত উইকেট তুলে নিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান রাবেয়া খান।  এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে, ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় বাংলাদেশের হাতে।মাঝের ওভারগুলোতে স্পিনার নাহিদা আক্তার কার্যকরী ভূমিকা রাখেন। বিশেষ করে ১৮তম ওভারে টানা তিন উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তনের সম্ভাবনা শেষ করে দেন তিনি। শেষদিকে রিতু সিং দ্রুত ৩৩ রান করলেও ব্যবধান আর কমানো সম্ভব হয়নি।বিশ্বকাপ বাছাইপর্বে ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল উঠবে সুপার সিক্সে। সুপার সিক্সে অন্য গ্রুপ থেকে ওঠা তিন দলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে দলগুলো। সুপার সিক্স পর্বের শীর্ষ চারটি দল চূড়ান্ত পর্বের টিকিট পাবে। জুনে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব হবে ইংল্যান্ডে।গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। পরের ম্যাচে ২০ জানুয়ারি পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, জামায়াত-আ.লীগ নেতার রফাদফা
৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, জামায়াত-আ.লীগ নেতার রফাদফা

সিরাজগঞ্জের শাহজাদপুরে ষাটোর্ধ্ব রেজা নামের এক বৃদ্ধের বিরুদ্ধে ৩ বছরের শিশুকে ৪ দফায় ধর্ষণের চেষ্টার অভিযোগে করা শালিসের জরিমানার ১ Read more

৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

চুয়াডাঙ্গার উথলীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।শুক্রবার (৪ জুলাই) Read more

ফ্লাইট বন্ধ করল নভোএয়ার
ফ্লাইট বন্ধ করল নভোএয়ার

ফ্লাইট অপারেশন আপাতত বন্ধ করল দেশের বেসরকারি এয়ারলাইনস নভোএয়ার। শুক্রবার (২ মে) থেকে সংস্থাটির ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।সূত্র জানিয়েছে, সাময়িকভাবে Read more

সোনার পর রুপার দামে নতুন রেকর্ড
সোনার পর রুপার দামে নতুন রেকর্ড

সোনার পর এবার দেশের বাজারে বেড়েছে রুপার দামও। ভরিতে ১ হাজার ২২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম Read more

বেলুচিস্তানে স্ত্রী-সন্তানের সামনে সাংবাদিককে গুলি করে হত্যা
বেলুচিস্তানে স্ত্রী-সন্তানের সামনে সাংবাদিককে গুলি করে হত্যা

পাকিস্তানের সাংবাদিক আবদুল লতিফ বালুচকে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। শনিবার (২৪ মে) বেলুচিস্তান প্রদেশের আওয়ারান জেলার মাশকে এলাকায় নিজ ঘরে স্ত্রী-সন্তানের Read more

নারায়ণগঞ্জে ২২ মামলার আসামি ‘ডাকাত সর্দার’ বোচা হালিম গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ২২ মামলার আসামি ‘ডাকাত সর্দার’ বোচা হালিম গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে ১০টি ডাকাতিসহ ২২টি মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আব্দুল হালিম ওরফে নাক বোচা হালিম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন