নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় আরও একজনের আহত হওয়ার খবর পাওয়া যায়। নিহতরা হলেন, মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের  সুন্দর আলীর ছেলে নিজাম উদ্দীন (২৩),  কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রমজান আলীর ছেলে কবির হোসেন (৪৫)  ও নগর ইউনিয়নের হায়াতপুর গ্রামের রাখাল সরকার(৭০) রাখাল সরকার হায়াতপুর গ্রামের মৃত রশিদ সরকারের ছেলে।স্থানীয়রা জানান রসুলপুর গ্রামের নিজাম উদ্দীন বিকালে সুইসগ্যাট হাওরে কাজ করতে গেলে বজ্রপাতে তিনি সেখানেই মৃত্যুর কুলে ঢলে পড়েন। তার সাথে থাকা একই গ্রামের রানু মিয়া ( রানু পাগলা) নামের একজন আহত হয়। অপরদিকে কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শামীম মড়ল জানান, কৃষ্ণপুর গ্রামের কবির হোসেন বিকেলে পায়ার হাওর থেকে ধান কেটে আসার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়। স্থানীয়রা চিকিৎসার জন্য ধীরাই হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। খাালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মকবুল হোসেন বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি অবগত আছেন বলে জানান।এ ব্যাপারে জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান, আমরা খোঁজ নিয়ে নিহত এবং আহতদের সরকারী সহায়তাসহ ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে থাকবো। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লাল-সবুজের বাসে সংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা
লাল-সবুজের বাসে সংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ বাসে করে ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। Read more

বিক্ষোভে উত্তাল ইরান, উচ্চ সতর্কতা জারি ইসরায়েলে
বিক্ষোভে উত্তাল ইরান, উচ্চ সতর্কতা জারি ইসরায়েলে

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের জেরে দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানায়, ইরানের Read more

ভোলায় অতিরিক্ত যাত্রী বহন, ৩ লঞ্চকে জরিমানা
ভোলায় অতিরিক্ত যাত্রী বহন, ৩ লঞ্চকে জরিমানা

ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা ভোলার ৩টি লঞ্চকে ১ লাখ ৭০ হাজার টাকা Read more

মোহামেডানকে উড়িয়ে চ্যাম্পিয়ন আবাহনী
মোহামেডানকে উড়িয়ে চ্যাম্পিয়ন আবাহনী

দুই জায়ান্ট আবাহনী এবং মোহামেডানের মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপার লড়াই জমে উঠেছিল। টুর্নামেন্টজুড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মঙ্গলবারের (২৯ এপ্রিল) Read more

কুড়িগ্রাম জেলা খাদ্য গুদাম থেকে উধাও ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ টন চাল!
কুড়িগ্রাম জেলা খাদ্য গুদাম থেকে উধাও ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ টন চাল!

কুড়িগ্রাম জেলা খাদ্য গুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় গরমিল পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রবিবার (১১ জানুয়ারি) জেলা Read more

সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশের স্ত্রী
সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশের স্ত্রী

নাটোরের সিংড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে শিউলি বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৫ মে) বিকেল ৪টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন