রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। পাল্টায় তার অভিযোগ— রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে চলমান শান্তি সংলাপ পণ্ড করার চেষ্টায় আছে মস্কো।এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, সোমবার রাশিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ নভগোরোদে পুতিনের সরকারি বাসভবনকে লক্ষ্য করে ৯১টি ড্রোন বিস্ফোরকবাহী দূরপাল্লার ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনীয় বাহিনী। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অবশ্য সবগুলো ড্রোন হামলা করার আগেই আটকে দিতে পেরেছে।সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা সেই বিবৃতিতে ল্যাভরভ বলেছেন, এই হামলার পর ইউক্রেনের সঙ্গে চলমান শান্তি সংলাপে নিজেদের অবস্থান নিয়ে পর্যালোচনা করবে মস্কো।“কিয়েভ এখন অপরাধী গ্যাংয়ের দ্বারা পরিচালিত হচ্ছে। এই অপরাধীরা সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতিতে রূপান্তর করে ফেলেছে। (ইউক্রেনে) শান্তি সংলাপের ক্ষেত্রে এখন আমরা আমাদের নিজেদের এযাবৎকালের অবস্থান পর্যালোচনা করব”, বিবৃতিতে বলেছেন ল্যাভরভ।এদিকে ল্যাভরভের এই বিবৃতির কিছুক্ষণের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জেলেনস্কি বিবৃতির বক্তব্যকে ‘গতানুগতিক রুশ মিথ্যাচার’ উল্লেখ করে বলেন, “এটা আসলে ইউক্রেনে হামলা চালিয়ে যাওয়ার অজুহাতমাত্র। এর আগেও রাশিয়া নিজেদের সরকারি ভবন ও স্থাপনায় এমন হামলা চালিয়েছে।”এসব অপচেষ্টা করে ‘লাভ হবে না’ জানিয়ে জেলেনস্কি আরও বলেন, “বিশ্ব ইতোমধ্যে রাশিয়ার গোপন মতলব জেনে গেছে। ইউক্রেনে দীর্ঘমেয়াদি শান্তি স্থাপনের পথে রাশিয়ার কোনো ধরনের বাধা আর আমরা মানতে প্রস্তুত নই।”যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ইউক্রেনে যুদ্ধের অবসানের জন্য ২০টি পয়েন্ট সম্বলিত একটি শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছেন। সেই পরিকল্পনা নিয়ে আলোচনা করতে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন জেলেনস্কি। ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের কয়েক ঘণ্টা পরই নভগোরোদে পুতিনের সরকারি বাসভবনকে লক্ষ্য করে ড্রোন হামলা ঘটে।সূত্র : বিবিসিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকরি হওয়ার পর স্ত্রীকে অস্বীকার, স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন
চাকরি হওয়ার পর স্ত্রীকে অস্বীকার, স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন

নওগাঁয় স্বামীর স্বীকৃতি চেয়ে মৌসুমী খাতুন নামের এক নারী সংবাদ সন্মেলন করেছেন। ভুক্তভোগী নারী সোহেল রানা চয়েন নামের এক ছেলেকে বিয়ে Read more

উন্নত চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন নুর
উন্নত চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন নুর

উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রবিবার (২১ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত Read more

একসঙ্গে মনোনয়নপত্র নিলেন সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু
একসঙ্গে মনোনয়নপত্র নিলেন সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু

সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির মনোনীত দুই প্রার্থী একসঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ Read more

ভৈরবে ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার
ভৈরবে ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে নানা বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের চেষ্টার শিকার হয় ৫ বছরের শিশু। এ ঘটনার অভিযোগে অপরাধী যুবক জিহান মিয়া Read more

এসি মিলানে যোগ দিলেন লুকা মদ্রিচ
এসি মিলানে যোগ দিলেন লুকা মদ্রিচ

ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দিলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচ। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে শেষমেশ আনুষ্ঠানিক ঘোষণা এসেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন