রংপুরের তারাগঞ্জে আলোচিত রূপলাল ও প্রদীপ হত্যাকাণ্ডের অন্যতম আসামি এবি পার্টির নেতা ইউনুস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ইউনুস আলী সয়ার ইউনিয়নের দামোদরপুর মামুনপাড়া গ্রামের খয়রাত হোসেনের ছেলে। ও তারাগঞ্জ উপজেলা এবি পার্টির সদস্য সচিব।তারাগঞ্জ থানার ওসি তদন্ত খন্দকার আবদুল্লাহ আল মাহমুদ জানান, ২০২৫ সালের ৯ আগস্ট রাতে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় চোর সন্দেহে স্থানীয় গণপিটুনিতে নিহত হন দলিত সম্প্রদায়ের রূপলাল দাস (৪০) ও তার ভাগ্নে জামাই প্রদীপ লাল (৩৫)।এ ঘটনায় নিহত রূপলাল দাসের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ২০২৫ সালের ১০ আগস্ট তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানায়, ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডে ইউনুস আলীর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সেই প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাড়া বাসায় রহস্যজনক মৃত্যু, কুবি শিক্ষার্থী ও মায়ের মরদেহ উদ্ধার
ভাড়া বাসায় রহস্যজনক মৃত্যু, কুবি শিক্ষার্থী ও মায়ের মরদেহ উদ্ধার

কুমিল্লা নগরীতে মা-মেয়ের রহস্যজনক মৃত্যু ঘটেছে। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। রবিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে কালিয়াজুরী এলাকার পিটিআই মাঠসংলগ্ন Read more

ডিআইইউতে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
ডিআইইউতে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হলো দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা।শুক্রবার (০৯ মে) ডিআইইউ সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) আয়োজনে বিশ্ববিদ্যালয়টির পুরাতন ক্যাম্পাসে Read more

দুর্গোৎসবে সর্বোচ্চ সতর্কতার প্রস্তুতি রাখতে হবে: তারেক রহমান
দুর্গোৎসবে সর্বোচ্চ সতর্কতার প্রস্তুতি রাখতে হবে: তারেক রহমান

এবারের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এমন যেকোনও অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

লটারিতে স্কুলে ভর্তির সুযোগ পেল ৩ লাখের বেশি শিক্ষার্থী, দেখবেন যেভাবে
লটারিতে স্কুলে ভর্তির সুযোগ পেল ৩ লাখের বেশি শিক্ষার্থী, দেখবেন যেভাবে

২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ শুরু হয়েছে।আজ বৃহস্পতিবার (১১ Read more

ভালুকায় মহাসড়কের পাশের ভাসমান দোকান উচ্ছেদ অভিযান
ভালুকায় মহাসড়কের পাশের ভাসমান দোকান উচ্ছেদ অভিযান

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা ভাসমান ও অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ (সওজ) Read more

এবার টিএলপিকে নিষিদ্ধ ঘোষণা করলো পাকিস্তান
এবার টিএলপিকে নিষিদ্ধ ঘোষণা করলো পাকিস্তান

পাকিস্তানের ক্ষমতাসীন সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দেশটির একটি সহিংস গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ইসরায়েলবিরোধী এক বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন