একটি ইউক্রেনীয় ড্রোন হামলা সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বাসভবনকে লক্ষ্যবস্তু করেছিল বলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন। তবে এ দাবি কিয়েভ সঙ্গে সঙ্গে নাকচ করেছে।নভগোরোদ অঞ্চলে কথিত এই হামলার ফলে ‘রাশিয়ার আলোচনার অবস্থান পুনর্বিবেচনা করা হবে’ বলে চলমান শান্তি আলোচনার প্রসঙ্গে জানিয়েছেন সেরগেই ল্যাভরভ। তিনি বলেন, ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেনি, তবে ‘প্রতিশোধমূলক হামলার’ জন্য রুশ সশস্ত্র বাহিনী লক্ষ্যবস্তু নির্বাচন করেছে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সঙ্গে সঙ্গে এই দাবিকে রাশিয়ার ‘সম্পূর্ণ বানানো গল্প’ হিসেবে প্রত্যাখ্যান করেন।জেলেনস্কি উল্লেখ করেন, দাবি করা ঘটনাটি ঘটে তার আগের দিন, যখন তিনি ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেছিলেন।আলোচনায় বড় কোনো অগ্রগতি না হলেও, শান্তি পরিকল্পনার সর্বশেষ সংস্করণে দুই নেতা এ বিষয়ে একমত হন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তার জন্য ১৫ বছরের গ্যারান্টি দেবে এবং সেই গ্যারান্টি বাড়ানোর অপশনও থাকবে বলে জানিয়েছেন জেলেনস্কি।জেলেনস্কি এক্সে পোস্ট করে বলেন, ‘রাশিয়া আবারও শুরু করেছে—প্রেসিডেন্ট ট্রাম্পের দলের সঙ্গে আমাদের যৌথ কূটনৈতিক প্রচেষ্টার সব অর্জনকে ক্ষুণ্ন করতে বিপজ্জনক বক্তব্য ব্যবহার করছে।আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি, শান্তিকে আরো কাছে আনার জন্য।’তিনি বলেন, রুশ বিমান প্রতিরক্ষা ৯১টি ড্রোন ভূপাতিত করেছে এবং তখন পুতিন সেখানে উপস্থিত ছিলেন বলে তিনি দাবি করেননি।সূত্র : সিএনএনএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদির সঙ্গে মিল রেখে বরিশালে ঈদ উদযাপন
সৌদির সঙ্গে মিল রেখে বরিশালে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবারের ন্যায় এবারও বরিশাল শহর থেকে শুরু করে জেলার দশ উপজেলার কয়েকটি স্থানে পালিত হচ্ছে Read more

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে Read more

জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানালেন উপদেষ্টা আদিলুর
জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানালেন উপদেষ্টা আদিলুর

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বান্দরবানে আয়োজিত প্রচার সভায় জুলাই গণ-অভ্যুত্থান ও জুলাই সনদের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ‘হ্যাঁ’ Read more

সোনারগাঁয়ে বজ্রপাতে নিহত ১
সোনারগাঁয়ে বজ্রপাতে নিহত ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বজ্রপাতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের পাঁচআনী গ্রামের খোলা মাঠে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন