কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ভেতরে অবস্থিত স্ক্র্যাপ ইয়ার্ডে এই আগুনের সূত্রপাত হয়।ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পার্শ্ববর্তী উপজেলা থেকেও একাধিক ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই মহেশখালী ও চকরিয়ার উপজেলা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি। বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ না করায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎকেন্দ্রের ভেতরের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লেগেছে। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। মহেশখালী ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে এবং তিনিও বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানান।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বকেয়া বেতনের দাবিতে মালয়েশিয়ায় কর্মীদের প্রতিবাদ
বকেয়া বেতনের দাবিতে মালয়েশিয়ায় কর্মীদের প্রতিবাদ

বকেয়া বেতন আদায়ে মালয়েশিয়ান কোম্পানির বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশি কর্মীরা অভিযোগ দায়ের করেছেন। ৪০ জনেরও বেশি বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় প্লাস্টিকের উপাদাষষ্টন Read more

নবীনগরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
নবীনগরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার আওয়ামী লীগ নেতা আল আমিন (৪৫) কে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। শনিবার রাতে নবীনগর উপজেলার কাজল্লা গ্রাম Read more

ডাকসুর ভিপি প্রার্থী জালালের জামিন নামঞ্জুর
ডাকসুর ভিপি প্রার্থী জালালের জামিন নামঞ্জুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্রভাবে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করা শিক্ষার্থী জালাল আহমদকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে Read more

ইসি পুনর্গঠনের দাবিতে আজ বিক্ষোভ করবে এনসিপি
ইসি পুনর্গঠনের দাবিতে আজ বিক্ষোভ করবে এনসিপি

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ বুধবার (২১ মে) ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় Read more

যশোরের সন্ত্রাসী পিচ্চি রাজা বেনাপোলে আটক
যশোরের সন্ত্রাসী পিচ্চি রাজা বেনাপোলে আটক

যশোরের রেলগেটপাড়ার কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি রাজা আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে।বৃহস্পতিবার (১২ জুন) বিকালে বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে মদ ও Read more

‘ভুল স্বীকার না করলে জনগণ আ.লীগকে ক্ষমা করবে না’
‘ভুল স্বীকার না করলে জনগণ আ.লীগকে ক্ষমা করবে না’

আওয়ামী লীগ নিজেদের ভুল স্বীকার না করলে জনগণ তাদের ক্ষমা করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন