রাজশাহীর পুঠিয়ায় ভুট্টার ক্ষেত থেকে সূর্য বেগম (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।সোমবার (২৬ মে) রাত সোয়া ৮টার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের উজালপুর এলাকায় ভুট্টা ক্ষেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা নারী একই গ্রামের মৃত. মফিজ উদ্দিনের স্ত্রী।সূর্য বেগমের ছেলে এরশাদ আলী জানান, তার মা সন্ধ্যার সময় বাড়ির পাশে বি‌লে ছাগল আনতে যায়। ছাগল নিয়ে বাড়িতে আসতে দেরি করায় তিনি তার মাকে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে তিনি ভুট্টার জমির ভিতরে তার মাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে গ্রামের লোকজন ছুটে আসলে বিষয়টি দেখে এলাকাবাসী থানায় খবর দেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ সন্দেহজনক হওয়ায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, ঘটনা জানার পরপরই পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সূর্য বেগমকে হত্যা করে কেউ ভুট্টা খেতে ফেলে রেখেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি আর্সেনাল
অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে আর্সেনাল। রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে অ্যানফিল্ডে অনুষ্ঠিত Read more

হজে গিয়ে ৩৬ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫
হজে গিয়ে ৩৬ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫

চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এপর্যন্ত ৩৬ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।সর্বশেষ গতকাল ১৯ জুন মারা গেছেন গাজীপুরের Read more

তালেবান সরকারের আমন্ত্রণে মামুনুল হকসহ ৬ আলেম আফগানিস্তানে
তালেবান সরকারের আমন্ত্রণে মামুনুল হকসহ ৬ আলেম আফগানিস্তানে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ প্রখ্যাত ওলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে গেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) তারা দেশটির Read more

রোজার আগেই নির্বাচন: প্রধান উপদেষ্টা
রোজার আগেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের পর নিজ কাজে ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. Read more

পাবনার ৪টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
পাবনার ৪টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

পাবনার ৫টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার Read more

রায়পুরে অবৈধ টপ সয়েল কাটায় দেড় লাখ জরিমানা, শ্যালো পাম্প জব্দ
রায়পুরে অবৈধ টপ সয়েল কাটায় দেড় লাখ জরিমানা, শ্যালো পাম্প জব্দ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের খাসেরডুগি ও চর আবাবিল ইউনিয়নের উদমারা এলাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে টপ সয়েল থেকে মাটি কর্তনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন