কুড়িগ্রামের উলিপুরে মসজিদের ছাদের কার্নিস (রেলিং) ভেঙে আব্দুল মমিন (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টায় উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা জামে মসজিদে এ ঘটনা ঘটে। আব্দুল মমিন ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মাগরিবের নামাজ আদায় করার জন্য আব্দুল মমিন মসজিদের ওজু খানায় ওজু শেষ করে মসজিদে প্রবেশের সময় আকস্মিকভাবে ছাদের ওপরের কার্নিস (রেলিং) ভেঙে পড়ে রেলিংয়ের নিচে চাপা পড়ে। এ সময় নামাজের মুসল্লিরা আব্দুল মমিনকে রেলিংয়ের নিচ থেকে বের করলে ততক্ষণে তিনি মারা যান।কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, বাড়ির পাশে মসজিদ হওয়ায় আব্দুল মমিন নিয়মিত এ মসজিদে নামাজ পড়তেন। হঠাৎ মাগরিবের নামাজের সময় ওজু করে মসজিদে প্রবেশের সময় মাথার ওপর রেলিং ভেঙে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের লোকজনের কোনো অভিযোগ নেই। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চন্দ্রগ্রহণের দিকে খালি চোখে তাকালে কী হয়?
চন্দ্রগ্রহণের দিকে খালি চোখে তাকালে কী হয়?

আজ রাতেই আকাশে দেখা যাবে এক বিরল মহাজাগতিক দৃশ্য। পূর্ণিমার চাঁদ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, রক্তিম চাঁদ (ব্লাড মুন), আর সঙ্গে শনি Read more

জুমার দিনে সুন্নত আমলের প্রস্তুতি শুরু হয় ঘর থেকেই
জুমার দিনে সুন্নত আমলের প্রস্তুতি শুরু হয় ঘর থেকেই

ইসলামে জুমার নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি। একজন মুসলমানের উচিত এ দিনের জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া এবং জুমার নামাজকে যথাযোগ্য মর্যাদা Read more

অনেক উপদেষ্টা আখের গুছিয়েছে এক্সিটের বিষয়ে ভাবছেন: নাহিদ
অনেক উপদেষ্টা আখের গুছিয়েছে এক্সিটের বিষয়ে ভাবছেন: নাহিদ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, 'উপদেষ্টাদের অনেকেই Read more

ভিপি নুরের ওপর হামলা: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান
ভিপি নুরের ওপর হামলা: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার পর সরকার কেবল কথার মাধ্যমে দায়সারা আচরণ করছে বলে অভিযোগ করেছেন Read more

ভারতকে এমন শিক্ষা দেবো, কখনোই ভুলবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী
ভারতকে এমন শিক্ষা দেবো, কখনোই ভুলবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ভারত যদি সিন্ধু নদের পানি স্থায়ীভাবে আটকে রাখার পরিকল্পনা করে, তবে দেশটিকে উচিত শিক্ষা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন