ভারতের প্রথম ব্যক্তি হিসেবে সুপ্রিম কোর্ট থেকে ‘নিষ্কৃতি মৃত্যুর’ অনুমতি পাওয়া হরিশ রানা মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) নয়াদিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এইমস) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিকেল ৪টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। তিনি প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৩১ বছর। জানা যায়, ২০১৩ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে চণ্ডীগড়ে একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে যাওয়ার পর হরিশ কোমায় চলে যান। এরপর থেকে তিনি প্রায় ১৩ বছর ধরে ভেজিটেটিভ অবস্থায় ছিলেন। তাকে টিউবের মাধ্যমে খাবার দেওয়া হতো এবং মাঝে মাঝে অক্সিজেন সাপোর্ট লাগত।এভাবে দীর্ঘ ১৩ বছর ধরে তার পরিবার তাকে দেখাশোনা করেছে। প্রতিদিন নিয়ম করে টিউবের মাধ্যমে খাওয়ানো, ঘা পরিষ্কার করা, ফিজিওথেরাপি দেওয়া এবং শরীর ঘুরিয়ে দেওয়া—সব কিছুই তারা করেছেন।তার বাবা বলেন, ‘এটা ১৩ দিন বা মাস নয়… আমরা ১৩ বছর ধরে এভাবে তাকে দেখভাল করেছি।’ গত ১৪ মার্চ তাকে গাজিয়াবাদের বাড়ি থেকে এইমসে নেওয়া হয়।তার তিন দিন আগে, ১১ মার্চ, ভারতের সুপ্রিম কোর্ট তার লাইফ সাপোর্ট বন্ধ করার অনুমতি দেন। এক যুগান্তকারী রায়ে হরিশ রানাকে ‘মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকার’ দেওয়া হয়।ভারতে এটিই ছিল প্রথম ‘পরোক্ষ মৃত্যুর’ অনুমতি। আদালত বলেন, ১৩ বছরেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। যখন কোনো রোগীর ফিরে আসার আশা থাকে না, তখন তাকে চিকিৎসা দিয়ে যাওয়ার বাধ্যবাধকতা চিকিৎসকের ওপর থাকে না।একই সঙ্গে ‘পরোক্ষ মৃত্যু’ নিয়ে সরকারকে দ্রুত আইন করারও আহ্বান জানান শীর্ষ আদালত।সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাজিল কোচ আনচেলত্তির এক বছরের কারাদণ্ড
ব্রাজিল কোচ আনচেলত্তির এক বছরের কারাদণ্ড

এক বছরের কারাদণ্ড পেয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। পাশাপাশি তাকে ৩ লাখ ৮৬ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। বুধবার (৯ Read more

ফুলশয্যার রাতেই বরের মৃত্যু, বাকরুদ্ধ নববধূ!
ফুলশয্যার রাতেই বরের মৃত্যু, বাকরুদ্ধ নববধূ!

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুলশয্যার রাতেই স্বামীর মৃত্যু, বাকরুদ্ধ পড়েন নববধূ লাভনী আক্তার (২০)।ফুলশয্যা রাতেই বরের মৃত্যুর বিষয়টি কোন ভাবেই মেনে নিতে Read more

পদ থেকে সরে এসেছি, বিএনপি ছাড়িনি : মনির খান
পদ থেকে সরে এসেছি, বিএনপি ছাড়িনি : মনির খান

মনির খান। চলমান সময়ে সংগীতের বাইরেও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেখা যায় তাকে। পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় তিনি।বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন Read more

পাঁচ সচিবসহ ৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
পাঁচ সচিবসহ ৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

পাঁচ সচিব এবং একজন গ্রেড-১ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে পৃথক Read more

আমতলীতে ইউপি সদস্যের ঘর থেকে ৬৪ বস্তা অবৈধ সার জব্দ
আমতলীতে ইউপি সদস্যের ঘর থেকে ৬৪ বস্তা অবৈধ সার জব্দ

আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য হেনা বুলবুলির ঘর থেকে অবৈধভাবে মজুদ রাখা ৬৪ বস্তা সার জব্দ করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন