খেলা শেষ হল, শেষ হয় নাই বেলা।কাঁদিও না, কাঁদিও না — তব তরে রেখে গেনু প্রেম-আনন্দ মেলা।।গানের শিরোনামেই জীবনের শেষ বা সমাপ্তির ইঙ্গিত পাওয়া যায়, যা তার শেষ জীবন এবং অসুস্থতার সময়কে নির্দেশ করে বেদনাবিধুর সুরে পঙ্‌ক্তিগুলো লিখেছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ ১২ ভাদ্র, বাংলা সাহিত্যের সেই প্রাণপুরুষের ৫০তম প্রয়াণবার্ষিকী। ১৩৮৩ বঙ্গাব্দের এই দিনে কবির মহাকাব্যিক জীবনের অবসান ঘটে। দীর্ঘদিন নির্বাক থাকার পর ৭৭ বছর বয়সে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি। তিনি সাম্য, প্রেম, দ্রোহের কবি হয়ে যেন ধূমকেতুর মতোই আবির্ভূত হয়েছিলেন বাংলা সাহিত্যে। পরাধীন ভারতবাসীকে শানিত পঙ্‌ক্তিমালায় জাগিয়ে দিয়েছিলেন, ছড়িয়ে দিয়েছিলেন স্বাধীনতার স্বপ্ন। অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সাহসী সাহিত্যকর্মের পাশাপাশি প্রেম ও মানবতার জন্য তিনি লিখেছিলেন কালজয়ী সব রচনা। শ্রমজীবী মানুষের শক্তি, মানবতার কবি তিনি। তাঁর সৃষ্টিকর্ম আজও আমাদের প্রেরণা, আমাদের শক্তি, আমাদের প্রতিবাদের ভাষা। ১৮৯৯ সালের ২৪ মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ) ভারতের বর্ধমানের চুরুলিয়া গ্রামে জন্ম নেন নজরুল। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা নজরুল কৈশোরেই জীবনের দুঃখ-দুর্দশাকে আপন করে নেন। কখনও লেটো দলে গান গেয়েছেন, কখনও সেনাবাহিনীতে সৈনিক হয়েছেন, আবার কখনও সাংবাদিকতার মাধ্যমে লিখেছেন শোষিত মানুষের কথা। সব অভিজ্ঞতাই তাঁর সাহিত্যকে করেছে গভীর ও বাস্তবভিত্তিক।বাংলা সাহিত্যে নজরুল ছিলেন এক অনবদ্য নাম। তিনি একাধারে কবি, গীতিকার, সুরকার, সাংবাদিক, সম্পাদক, নাট্যকার, রাজনীতিবিদ ও সৈনিক। অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক প্রতিবাদই ছিল তাঁর লেখনীর মূল সুর। তাঁর কলমে যেমন ছিল সাম্রাজ্যবাদ ও শোষণের বিরুদ্ধে দণ্ডায়মান বিদ্রোহ, তেমনি ছিল প্রেমের কোমল ছোঁয়া।১৯২২ সালে প্রকাশিত বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে নজরুল বাংলা কাব্যে অভূতপূর্ব ঝড় তোলেন। তাঁর কবিতা ও গান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামী জনতাকে উজ্জীবিত করেছিল। প্রকাশ করেছিলেন ধূমকেতু পত্রিকা, লিখেছিলেন কালজয়ী ‘রাজবন্দীর জবানবন্দী’। এ জন্য তাঁকে কারাবরণও করতে হয়েছে। রবীন্দ্রনাথ নিজে তাঁর প্রতিভায় মুগ্ধ হয়ে তাঁর একটি গ্রন্থ তাঁকে উৎসর্গ করেছিলেন।কেবল বিদ্রোহী কবিতা নয়, নজরুলের কলমে ফুটে উঠেছিল অসাম্প্রদায়িক চেতনা। তিনি যেমন ইসলামী গজল লিখেছেন, তেমনি শ্যামাসংগীত ও ভক্তিগীতিও রচনা করেছেন। প্রায় তিন হাজার গান রচনা ও সুরারোপ করে তিনি বাংলা সংগীতে সৃষ্টি করেছেন এক অমূল্য ভান্ডার, যা আজ নজরুলসংগীত নামে পরিচিত।জীবনের মধ্যবয়সে দুরারোগ্য ব্যাধি পিক্‌স ডিজিজে আক্রান্ত হয়ে তিনি সাহিত্য সৃষ্টি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। স্বাধীনতার পর ১৯৭২ সালে তাঁকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী এ Read more

হাতিয়ায় নিঝুমদ্বীপে নিরাপদ পানির দাবিতে মানববন্ধন
হাতিয়ায় নিঝুমদ্বীপে নিরাপদ পানির দাবিতে মানববন্ধন

নিরাপদ পানির সংকটে পানিবাহিত রোগ ও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে। তাই সংকট দূরীকরণে নিরাপদ পানির দাবিতে Read more

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার গড়িমসি কেন, প্রশ্ন রিজভীর
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার গড়িমসি কেন, প্রশ্ন রিজভীর

নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. Read more

কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে চাইলেন ট্রাম্প
কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে চাইলেন ট্রাম্প

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সঙ্গে Read more

সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি: ভিপি নূর
সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি: ভিপি নূর

অন্তর্বর্তী সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি Read more

টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে প্রেমে ব্যর্থ হয়ে সিয়াম (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন