কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আই/২ ব্লকে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে লেদা এলাকার একটি ইটভাটার পুকুরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ২৬ নম্বর ক্যাম্পের হেড মাঝি গুরা মিয়া।নিহতরা হলেন—আই/২ ব্লকের আব্দুল কাশেমের ছেলে নূর হাশিম (১০) এবং মোহাম্মদ সালামের ছেলে মো. রাশেদ (৭)।বিষয়টি নিশ্চিত করেছেন হেড মাঝি গুরা মিয়া। তিনি জানান, নয়াপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্পের আই/২ ব্লকে বসবাসরত দুই শিশু পুকুরে গোসল করতে গিয়ে অসতর্কতার কারণে পানিতে পড়ে যায়। আশেপাশের লোকজন দ্রুত উদ্ধার করে। ঘটনাস্থলেই মারা যায় নূর হাশিম। পরে গুরুতর আহত অবস্থায় মো. রাশেদকে উদ্ধার করে স্থানীয় TDH হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।স্থানীয়রা বলছেন, পুকুরটি ইটভাটার কাজের জন্য খনন করা হয়েছিল এবং এতে কোন প্রকার নিরাপত্তা বেষ্টনী ছিল না। ফলে শিশুদের এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি।এই ঘটনার পর ক্যাম্পজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিরাপত্তার অভাব এবং শিশুদের সচেতনতা বৃদ্ধিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় রোহিঙ্গা নেতারা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাহারি দেশীয় ফলে সীতাকুণ্ড প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বাহারি দেশীয় ফলে সীতাকুণ্ড প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

‘রঙ্গিন ফলের বর্ণিল উৎসব’ স্লোগানে সীতাকুণ্ড প্রেসক্লাব মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশীয় বিভিন্ন রঙিন ফলের বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে Read more

ঈদের দীর্ঘ ছুটিতে অর্থনীতি স্থবির হবে না: অর্থ উপদেষ্টা
ঈদের দীর্ঘ ছুটিতে অর্থনীতি স্থবির হবে না: অর্থ উপদেষ্টা

ঈদে টানা ১০ দিনের দীর্ঘ ছুটিতে দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বা স্থবির হবে না বলে মন্তব্য করেছেন অর্থ Read more

আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস
আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস

আজ মঙ্গলবার উদযাপিত হবে ১০৫তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা Read more

চার দিন পরই কাতারে ফেরার কথা ছিল সোলায়মানের, বন্ধুর বাইক কেড়ে নিল প্রাণ
চার দিন পরই কাতারে ফেরার কথা ছিল সোলায়মানের, বন্ধুর বাইক কেড়ে নিল প্রাণ

"আমারে কেন এতিম বানাই গেলা বাপ? আব্বারে কত ভালোবাসি সেটি প্রকাশ করার সময়ও দিলা না।"—সাদা কাফনে মোড়ানো বাবার নিথর দেহের Read more

সিলেট সীমান্তে ভারতীয়ের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সিলেট সীমান্তে ভারতীয়ের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে ডোনা সীমান্তের ভারত Read more

ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান
ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন