আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন জমা কার্যক্রম চলছে। সোমবার (৫ জানুয়ারি) থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।সরেজমিনে দেখা গেছে, আজ বুধবার (৭ জানুয়ারি) তৃতীয় দিনের মতো আপিল আবেদন জমা নেওয়ার কার্যক্রম চলছে। প্রথম দিনে ৪২টি এবং দ্বিতীয় দিনে ১২২টি আপিল আবেদন জমা পড়েছে। এ পর্যন্ত মোট আপিল আবেদন জমা হয়েছে ১৬৪টি।সম্প্রতি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জন।ইসি জানিয়েছে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দুই দিনে মোট ১৬৪টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে মঙ্গলবার ১২২টি এবং সোমবার ৪২টি আবেদন জমা হয়।ইসি সূত্রে জানা গেছে, আপিল আবেদনকারীদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। মূলত মোট ভোটারের ১ শতাংশ স্বাক্ষর সংক্রান্ত তথ্যে গরমিল থাকায় এসব আপিল করা হয়েছে।আপিল আবেদন গ্রহণের কার্যক্রম চলবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এরপর আপিল শুনানি ও নিষ্পত্তি করা হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে।তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘হাদি স্টাইলে’ যশোরে কিলিং মিশনে দুর্বৃত্তরা!
‘হাদি স্টাইলে’ যশোরে কিলিং মিশনে দুর্বৃত্তরা!

‘শরিফ ওসমান হাদিকে’ যেভাবে চলন্ত মোটরসাইকেল থেকে পেছন দিক লক্ষ্য করে মাথায় গুলি করে খুন করা হয়েছিল, যশোরের আলমগীর হত্যাকাণ্ড Read more

গজারিয়ায় মাদ্রাসার শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগ
গজারিয়ায় মাদ্রাসার শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়ায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসার সহকারী শিক্ষক (নূরানী বিভাগ)কে আটক করে জেল হাজতে Read more

ধামইরহাট থানায় প্রশ্নপত্র তছনছ কাণ্ডে ওসি প্রত্যাহার
ধামইরহাট থানায় প্রশ্নপত্র তছনছ কাণ্ডে ওসি প্রত্যাহার

নওগাঁর ধামইরহাট থানার হাজতে বসে হত্যা মামলার আসামি রক্ষিত আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্র প্রশ্নপত্র তছনছ কাণ্ডে থানা Read more

পাকুন্দিয়ায় নৌকাডুবিতে কলেজছাত্রীর মৃত্যু, ছোট বোন নিখোঁজ
পাকুন্দিয়ায় নৌকাডুবিতে কলেজছাত্রীর মৃত্যু, ছোট বোন নিখোঁজ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নীলা আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন নিহতের Read more

নির্বাচনকে সামনে রেখে বেড়েছে ইসির বরাদ্দ
নির্বাচনকে সামনে রেখে বেড়েছে ইসির বরাদ্দ

চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা জানিয়েছিল অন্তর্বর্তী সরকার। যদিও এখন পর্যন্ত নির্বাচনের কোনো চূড়ান্ত দিনক্ষণ Read more

এইচএসসির ফরম পূরণের সময় বাড়লো
এইচএসসির ফরম পূরণের সময় বাড়লো

চলতি বছর ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৩ থেকে ২১ এপ্রিল পর্যন্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন