পাকিস্তানে ভারতের হামলার পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। খবর বিবিসির।মুখপাত্র স্তেফান দুজারিক এক বিবৃতিতে বলেন, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীর উদ্বেগ জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম দেখাতেও বলেছেন।তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব আর বইতে পারবে না। জাতিসংঘের এই বিবৃতি এমন এক সময় এলো, যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।মঙ্গলবার রাতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের হামলার ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, এই হামলার জবাব পাকিস্তান উপযুক্ত সময় ও স্থানে দেবে।  এরইমধ্যে দুটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দৌলতপুরে জমি নিয়ে বিরোধে সৎ ভাইদের মারপিটে ভাই নিহত
দৌলতপুরে জমি নিয়ে বিরোধে সৎ ভাইদের মারপিটে ভাই নিহত

জমি কিনতে তিন লাখ টাকা যৌতুক দিতে রাজি না হওয়ায় স্বামী কালু হাওলাদার স্ত্রী শাহিনুর বেগমকে (৪০) চোখে মরিচের গুড়ি Read more

আজ সন্ধ্যায় দেশে আসছে হাদির মরদেহ, প্রথম জানাজা সিঙ্গাপুরে
আজ সন্ধ্যায় দেশে আসছে হাদির মরদেহ, প্রথম জানাজা সিঙ্গাপুরে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে দেশে পৌছাবে। তার প্রথম Read more

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে।বুধবার (৭ জানুয়ারি) Read more

শীর্ষ তিন পদেই ছাত্রশিবির প্যানেলের জয়
শীর্ষ তিন পদেই ছাত্রশিবির প্যানেলের জয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল জয় পেয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের Read more

‘আজ থেকে আমরা স্বাধীন’
‘আজ থেকে আমরা স্বাধীন’

মহান স্বাধীনতা দিবসের গৌরবময় ক্ষণে এক আবেগঘন বার্তায় দেশের মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন