সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের ওপর জামায়াতের নেতাকর্মীদের হামলার ঘটনায় জড়িত হাফিজুর রহমান (৩৪)  কে গ্রেপ্তার করেছে পুলিশ। হাফিজুর উপজেলা জামায়াতের কর্মী।শুক্রবার (১৮  এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে উল্লাপাড়া উপজেলা বিএনপির অফিস থেকে মিছিলটি বের হয়ে থানা মোর হয়ে পুরাতন বাসস্ট্যান্ড দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এরআগে জামায়াত-শিবিরকে উল্লাপাড়ায় অবাঞ্ছিত ঘোষণা করে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। পরে প্রতিবাদ সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা। এসময়  বিএনপি নেতা আজাদ হোসেন ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা । সেইসাথে  অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে রোববার হরতালের ঘোষণা দিয়েছেন। সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য শিবলু ইসলাম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিকসন কুমার আমীন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আউলিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি রিসাত করিম নয়ন,সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘জামায়াত-এনসিপি নাখোশ’
পত্রিকা: ‘জামায়াত-এনসিপি নাখোশ’

শনিবার ঢাকার সব খবরের কাগজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ Read more

৪৯তম বিসিএসের ফল প্রকাশ হতে পারে আজ
৪৯তম বিসিএসের ফল প্রকাশ হতে পারে আজ

এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ১০ দিনের মধ্যে ৪৯তম (বিশেষ) বিসিএসের ফল রবিবার (১৯ অক্টোবর) প্রকাশ করা হতে পারে।পিএসসি জানিয়েছে, ফল Read more

ঘুষ ছাড়া কাজে হাত দেন না বদলগাছীর ভূমি কর্মকর্তা রাসেল
ঘুষ ছাড়া কাজে হাত দেন না বদলগাছীর ভূমি কর্মকর্তা রাসেল

নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর-মথুরাপুর-পাহাড়পুর ইউনিয়ন ভূমি অফিসে জমি সংক্রান্ত সেবা পেতে হলে দিতে হচ্ছে ঘুষ। অভিযোগ, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা Read more

পুঠিয়ায় গ্যাসের ট্যাবলেট খেয়ে নারীর আত্মহত্যা
পুঠিয়ায় গ্যাসের ট্যাবলেট খেয়ে নারীর আত্মহত্যা

রাজশাহীর পুঠিয়ায় পারিবারিক কলহের জেরে জেসমিন বেগম (৪০) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সোমবার (২৩ মার্চ ২০২৬) Read more

সিরাজদিখানে জামায়াতের শ্রমিক সংগঠনের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
সিরাজদিখানে জামায়াতের শ্রমিক সংগঠনের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জামায়াতে ইসলামী ও শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগাদান করেছেন। রবিবার(১৪ ডিসেম্বর) বিকেলে জেলার সিরাজদিখান উপজেলার Read more

কর্মীদের বডি ওর্ন ক্যামেরা চালু করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
কর্মীদের বডি ওর্ন ক্যামেরা চালু করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং যাত্রীদের সম্পত্তির সুরক্ষা জোরদার করার লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার কর্মীদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন