নাটোরের সিংড়া উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টায় সিংড়া উপজেলা প্রশাসন এবং নাটোর জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে এ হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম। হুইল চেয়ার বিতরণের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং চলাফেরায় সহায়তা প্রদানের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, ‘প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের জীবনযাত্রা সহজ করতে সরকার নিরলসভাবে কাজ করছে। এই হুইল চেয়ারগুলো তাদের চলাচলে যেমন সহায়ক হবে, তেমনি তাদের আত্মবিশ্বাসও বাড়াবে।’ এসময় উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ, সোহাগবাড়ি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজুমান আরা’সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে পানিতে ডুবে ১৩ বছরের শিশুর মৃত্যু
বাঘাইছড়িতে পানিতে ডুবে ১৩ বছরের শিশুর মৃত্যু

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পৌরসভাধীন ০১ নং ওয়ার্ডের মধ্যম পাড়া গ্রামে বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধ পানিতে ডুবে মোঃ ইস্তিয়াক Read more

সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৬০৮ জন হজযাত্রী
সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৬০৮ জন হজযাত্রী

চলতি বছরের হজে অংশ নিতে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৪০ হাজার ৬০৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার (১২ মে) Read more

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৫৭৩
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৫৭৩

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে ৫৭৩ জন রোগী হাসপাতালে Read more

বরগুনায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার
বরগুনায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

বরগুনায় একটি ভাড়া বাসায় রহস্যজনকভাবে ঘরের দরজা বাহির থেকে আটকানো অবস্থায় সাহিদা আক্তার রোজি (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার Read more

‘নতুন লোগো’ সরিয়ে ফেললো জামায়াত
‘নতুন লোগো’ সরিয়ে ফেললো জামায়াত

আলোচিত নতুন লোগো সরিয়ে ফেলেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা নিযুক্ত স্প্যানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. Read more

নেপালে প্রধান দলগুলোর পার্লামেন্ট পুনর্বহালের দাবি
নেপালে প্রধান দলগুলোর পার্লামেন্ট পুনর্বহালের দাবি

দুর্নীতিবিরোধী গণঅভ্যুত্থানে উত্তাল নেপালে নতুন সংকট দেখা দিয়েছে। বিক্ষোভ-সহিংসতার জেরে ভেঙে দেওয়া পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন