কক্সবাজারের চকরিয়ায় সাবেক সংসদ সদস্য জাফর আলমের ফাঁসির দাবিতে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।বুধবার (১৮ জুন) সকাল ১১টার সময় চকরিয়া উপজেলা বিএনপি আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী ও চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম। এছাড়া উক্ত সমাবেশে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল ও মহিলা দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, চকরিয়ায় সাবেক সংসদ সদস্য জাফর আলম বিএনপির অনেক নেতাকর্মীদের হত্যা করেছে। অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় দিয়ে নির্যাতন করেছে। ছাত্র-জনতার জুলাই আন্দোলনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতন হলে সাবেক সংসদ সদস্য জাফর আলমের অত্যাচারের অবসান ঘটে।বক্তারা আরও বলেন, এখন সময় এসেছে জাফর আলমের বিচার করার। তাই আমরা সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে দ্রুত সময়ে বিচার করে ফাঁসি নিশ্চিত করার জন্য। তাহলে চকরিয়ায় নিহত হওয়া বিএনপির নেতাকর্মীদের আত্মা শান্তি পাবে।উক্ত সমাবেশের আগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি চকরিয়া থানা রাস্তার মাথা থেকে আদালত চত্বরে উদ্দেশ্যে রওয়ানা দিলে মাঝপথে সেনাবাহিনী বাধা দেয়। ফলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল সমাপ্ত হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ডা. শফিকুর রহমান
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ডা. শফিকুর রহমান

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গুলশানের ইউনাইটেড Read more

রিজার্ভ চুরি হওয়া ফিলিপাইনের ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত
রিজার্ভ চুরি হওয়া ফিলিপাইনের ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া টাকা ফেরতের সম্ভাবনা নিয়ে বড় ধরনের সুখবর পাওয়া গেছে। এ সংক্রান্ত মামলায় ফিলিপাইনের আরসিবিসি Read more

ফ্রিজে পচা মাংস সংরক্ষণ, তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা
ফ্রিজে পচা মাংস সংরক্ষণ, তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জে অসাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং ফ্রীজে পচা মাংস সংরক্ষণসহ নানা অপরাধে ৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ Read more

একজন গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া
একজন গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালেই Read more

নিজের উত্তরসূরির নাম ঘোষণা করলেন মাহমুদ আব্বাস
নিজের উত্তরসূরির নাম ঘোষণা করলেন মাহমুদ আব্বাস

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ‘প্রেসিডেন্টের পদ শূন্য হলে’ তার স্থলাভিষিক্ত হিসেবে হুসেইন আল-শেখের নাম ঘোষণা করেছেন।৮৯ বছর বয়সী আব্বাস Read more

ভৈরবে ধর্ষণের অভিযোগে যুবক আটক, কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা
ভৈরবে  ধর্ষণের অভিযোগে যুবক আটক, কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা

কিশোরগঞ্জের ভৈরবে কিশোরী (১৬)কে ধর্ষণের অভিযোগে মাহফুজ মিয়া (২৩) নামে এক যুবককে আটক করেছে ভৈরব থানা পুলিশ। অভিযুক্ত যুবক উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন