কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা যুদ্ধের রুপ ধারণ করেছে। দুই সপ্তাহ ধরে পাল্টাপাল্টি অভিযোগ আর হুমকি-ধমকির পর এবার বাস্তবিকই পাকিস্তানের আজাদ কাশ্মীরসহ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দিয়েছে ভারত। প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালানো শুরু করেছে পাকিস্তানও। বুধবার (০৭ মে) সকালেই এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ অবস্থায় আরও হামলার শঙ্কায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান বিমানবন্দরসহ উত্তর ভারতের বেশ কিছু বিমানবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে জম্মু-কাশ্মীরের স্কুল ও কলেজও। খবর বিবিসির।বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর শহরের প্রধান বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের বৃহত্তম বাজেট এয়ারলাইন ইন্ডিগো যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, কাশ্মির ও উত্তর ভারতের একাধিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। তাদের মতে, আকাশসীমার পরিবর্তিত পরিস্থিতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেসব বিমানবন্দরে এই প্রভাব পড়ছে, তার মধ্যে রয়েছে: শ্রীনগর ও লেহ (কাশ্মির অঞ্চলে), পাঞ্জাবের অমৃতসর, চণ্ডীগড়, বিকানের ও ধর্মশালা (উত্তর ভারতে)।আরেক ভারতীয় এয়ারলাইনস স্পাইসজেটও এক বিবৃতিতে জানায়, উত্তর ভারতের কিছু অংশে বিমানবন্দরগুলো বন্ধ রয়েছে চলমান পরিস্থিতির কারণে।উদ্ভূত যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি এবং পুঞ্চ অঞ্চলের সব স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।সকালেই ভারতীয় সেনাবাহিনী জানায়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ভিম্বর গালি এলাকায় কামানের গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। হামলা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরেও। এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটক করা হয়েছে বলেও মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীতিমালা লঙ্ঘন করে মদ বিক্রি, শহরে বেড়েছে মাতালের সংখ্যা
নীতিমালা লঙ্ঘন করে মদ বিক্রি, শহরে বেড়েছে মাতালের সংখ্যা

ঝিনাইদহ শহরে একমাত্র অনুমোদিত দেশীয় মদ বিক্রির ডিপো থেকে নিয়ম লঙ্ঘন করে দেদারসে মদ বিক্রি চলছে। চলতি পূজা মৌসুমে এই Read more

জ্বালানি তেলের দাম কমেছে, বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা
জ্বালানি তেলের দাম কমেছে, বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। বাসে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
ব্রাহ্মণবাড়িয়ায় ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় একটি প্রাইভেট কারও Read more

দুই যুগ ধরে জরাজীর্ণ টিনসেডের মধ্যে পাঠদান, দুর্ঘটনার আশঙ্কা
দুই যুগ ধরে জরাজীর্ণ টিনসেডের মধ্যে পাঠদান, দুর্ঘটনার আশঙ্কা

বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল পঁচিশ বছর আগে। তখন থেকেই টিনের ছাউনি ও কাঠ দিয়ে শ্রেণীকক্ষগুলো তৈরি করা হয়। সময়ের সাথে সাথে Read more

এক এগারোর পদধ্বনি কেন শোনা যাচ্ছে, ব্যাখ্যা দিলেন মাহফুজ আলম
এক এগারোর পদধ্বনি কেন শোনা যাচ্ছে, ব্যাখ্যা দিলেন মাহফুজ আলম

উপদেষ্টা মাহফুজ আলম সোমবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে এক এগারো পদধ্বনি শোনা যাচ্ছে উল্লেখ করে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে একটি পোস্ট Read more

মহাসড়ক নাকি দুর্ভোগের খাল! খানাখন্দে জনজীবন বিপর্যস্ত
মহাসড়ক নাকি দুর্ভোগের খাল! খানাখন্দে জনজীবন বিপর্যস্ত

সড়কটি যেন আর সড়ক নয়, এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ। নাভারন-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া সাতমাইল বাজার থেকে বেলতলা আমবাজার পর্যন্ত অংশজুড়ে যেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন