ফরিদপুরের নগরকান্দা-সালথা উপজেলার সীমান্তবর্তী বল্লভদী ইউনিয়নের কামারদিয়া বাজার এলাকায় কুমার নদের ওপর সেতু না থাকায় যুগ যুগ ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। এ সেতু না থাকায় ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার দুই উপজেলার প্রায় ৩ লাখ মানুষ প্রতিদিন নানামুখী সমস্যার শিকার হচ্ছেন।স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে নৌকায় পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। আবার শুষ্ক মৌসুমে সাঁকো দিয়ে পার হতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি থাকে সবসময়। এতে করে শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ যাত্রীরা দারুণ দুর্ভোগে পড়েন। বিশেষ করে মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়া এখানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।কৃষকদের অভিযোগ, পরিবহন সমস্যার কারণে তারা উৎপাদিত ফসল ন্যায্য দামে বিক্রি করতে পারেন না। নৌকা ও সাঁকো পার হয়ে শহরে পণ্য নিতে গিয়ে সময় ও খরচ বেড়ে যায়। অনেক সময় পচনশীল পণ্য নষ্টও হয়ে যায়।কামারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. রবিউল ইসলাম বলেন, ‘বর্ষায় আমাদের খেয়া নৌকায় পার হয়ে স্কুলে যেতে হয়। খেয়া মিস করলে ঘাটে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। ঝড়-বৃষ্টি হলে অনেক দিন স্কুলেও যাওয়া যায় না।’খেয়া ঘাটের মাঝি জমির মিয়া জানান, সামান্য বাতাস বা ঘন কচুরিপানার কারণে নৌকা চলাচল বন্ধ হয়ে যায়। তিনি বলেন, ‘এখন প্রায় সব জায়গায় ব্রিজ হয়েছে, শুধু এখানে হয়নি। একটা ব্রিজ হলে হাজার হাজার মানুষ দুর্ভোগ থেকে বাঁচতো।’বল্লভদী ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন বলেন, ‘এলাকাবাসী দীর্ঘদিন ধরে এখানে একটি সেতুর দাবি জানিয়ে আসছে। কিন্তু বিষয়টি এখনো বাস্তবায়ন হয়নি। অথচ কম গুরুত্বপূর্ণ জায়গায় ব্রিজ নির্মাণ হচ্ছে।’সালথা উপজেলা প্রকৌশলী মো. জাফর মিয়া বলেন, ‘ওই স্থানে আইডিবি প্রকল্পের আওতাভুক্ত রাস্তা নেই। তবে আমি আমার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে পাঠাবো, পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা

ফুলের রাজ্য যশোরের গদখালির মাঠে মাঠে শোভা পাচ্ছে গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, জারবেরা, গ্লাডিওলাসসহ নানা ধরনের ফুল। এসব ফুল বাজারজাতও করা Read more

উল্লাপাড়ায় সাধারণ ডায়েরির পরদিন পুকুরে ভেসে উঠলো লাশ
উল্লাপাড়ায় সাধারণ ডায়েরির পরদিন পুকুরে ভেসে উঠলো লাশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আল মামুন (৪৭) নামে এক ব্যক্তির লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। সে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের পংখারুয়া Read more

নরসিংদী কলেজের বিতর্কিত শিক্ষিকা নাদিরা ইয়াসমিন ওএসডি
নরসিংদী কলেজের বিতর্কিত শিক্ষিকা নাদিরা ইয়াসমিন ওএসডি

ইসলাম বিদ্বেষী বক্তব্যের কারনে নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সেই আলোচিত সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন কে ওএসডি করে সাতক্ষীরা সরকারি Read more

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬,৪৯১
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬,৪৯১

ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫৮ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে করে দেশটিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ হাজার Read more

ঈদগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ঈদগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ট্রেনে কাটা পড়ে আব্দুল অদুদ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) দুপুর ২টার Read more

যাত্রা বিরতি ও সংস্কারের দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ
যাত্রা বিরতি ও সংস্কারের দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) ও স্টেশন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন