ছাত্রাবাস সংস্কার, শ্রেণিকক্ষের সংকট নিরসন, পরিবহন সংকট নিরসনসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ করছেন রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।বুধবার (৭ মে) কলেজের বিভিন্ন ছাত্রসংগঠন, সামাজিক সংগঠন সহ কলেজের বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই বিক্ষোভ করেছেন ।আন্দোলনের বিষয়ে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা নানান সংকট ও সমস্যার মধ্যে দিয়ে তাদের শিক্ষা জীবন অতিবাহিত করছেন। দীর্ঘদিন ধরে হল সংস্কার, পরিবহন সংকট, শ্রেণীকক্ষ সংকটের দাবি জানানো হলেও আদতে এর কোন সমাধান হয়নি। এবার কলেজের সকল সমস্যা সমাধানে শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে একত্রিত হয়েছেন।কবি নজরুল কলেজ বিতর্ক ক্লাবের সভাপতি আজম খান বলেন, ১৫৩ বছরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কবি নজরুল সরকারি কলেজ দাঁড়িয়ে থাকলেও এখনও শির উঁচু করে দাঁড়াতে পারেনি। শির উঁচু করে দাঁড়াতে আমাদের যৌক্তিক দাবি আদায় ছাড়া কোন বিকল্প নেই।কবি নজরুল কলেজ শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, কবি নজরুল সরকারি কলেজ রাজধানীর প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হলেও এটি নানান সমস্যায় জর্জরিত। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা তাদের যুক্তিযুক্ত দাবি তুলে ধরলেও তাঁর কার্যকরী কোন ফলাফল চোখে পড়েনি। তাই এবার শিক্ষার্থীরা নিজেদের যৌক্তিক দাবি আদায়ে ঐক্যবদ্ধ হয়েছে।শিক্ষার্থীদের দাবিগুলো হলো:১. হল সংস্কার ও হলের জন্য নতুন জায়গা বরাদ্দ করতে হবে।২. ছাত্র এবং ছাত্রীদের জন্য নতুন হল নির্মাণ।৩. শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।৪. শ্রেণীকক্ষের সংকট নিরসনে বহুতল ভবন নির্মাণ করতে হবে।৫. ক্যাম্পাস সম্প্রসারণের জন্য নতুন জায়গা বরাদ্দ করতে হবে।৬. কলেজের ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করতে হবে।৭. দ্রুত সময়ের মধ্যে শিক্ষক সংকট নিরসন করতে হবে।প্রায় দুই ঘণ্টার মতো সড়ক অবরোধ করে রাখার পর কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম ৭দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, আমাদের সাত দফা দাবি এই সাতদিনের মধ্যে মেনে না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার দোয়া নেওয়ার ইচ্ছা ছিল হাদির, এখন দুইজনই আছেন এভারকেয়ারে
খালেদা জিয়ার দোয়া নেওয়ার ইচ্ছা ছিল হাদির, এখন দুইজনই আছেন এভারকেয়ারে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার কাছ থেকে দোয়া নেওয়ার ইচ্ছা ছিল ঢাকা-৮ আসনের Read more

রাতে ঘুম না আসলে যা করবেন
রাতে ঘুম না আসলে যা করবেন

অনেকেরই রাতে সঠিক সময়ে ঘুম না আসার সমস্যা রয়েছে। এ সমস্যার সমাধান হিসেবে তিনটি উপায়ের কথা বলছেন বিশেষজ্ঞরা। জানেন কি, Read more

বর্ষা-মাহির প্রেমের নির্মম বলি জোবায়েদ: পুলিশ
বর্ষা-মাহির প্রেমের নির্মম বলি জোবায়েদ: পুলিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনের খুনের ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বার্জিস Read more

হামাস কমান্ডার সিনওয়ারের মৃতদেহ উদ্ধার, দাবি আইডিএফের
হামাস কমান্ডার সিনওয়ারের মৃতদেহ উদ্ধার, দাবি আইডিএফের

হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ারের মরদেহের সন্ধান পাওয়া সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজায় হামাসের Read more

চাঁদা না পেয়ে মাহিন্দ্রা স্ট্যান্ডে তাণ্ডব, যুবদল নেতা গ্রেফতার
চাঁদা না পেয়ে মাহিন্দ্রা স্ট্যান্ডে তাণ্ডব, যুবদল নেতা গ্রেফতার

ফরিদপুর সদর উপজেলায় চাঁদা না দেওয়ায় টেম্পু (মাহিন্দ্রা) স্ট্যান্ডে হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলা যুবদলের সহসভাপতি মাসুদুর রহমান ও তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন