টাঙ্গাইলের ভূঞাপুরে নেই কোনো সিনেমা হল। তাই প্রিয় অভিনেতা আফরান নিশো অভিনীত সিনেমা দেখার তীব্র আগ্রহ ও ভালোবাসায় আবারও অস্থায়ী সিনেমা হল তৈরি করছেন তার স্থানীয় ভক্তরা। সেখানে এবার প্রদর্শিত হবে নিশো অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘দাগী’। ভক্তদের ভালোবাসার টানে এবারও নিজ এলাকায় আসছেন আফরান নিশো।আগামী (২ মে) শুক্রবার থেকে ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্সের দোতলায় ৭ দিনব্যাপী প্রদর্শিত হবে আফরান নিশো অভিনীত ‘দাগী’ সিনেমা। প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। প্রতিদিন ৪টি করে শো চলবে। প্রথম শো শুরু হবে বিকেল ৪টা থেকে।সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার স্বাধীনতা কমপ্লেক্সে অস্থায়ী সিনেমা হল নির্মাণে কাজ করছেন একদল যুবক। জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে ভালোবেসে গত বছর ‘সুরঙ্গ’ সিনেমার জন্য অস্থায়ী হল নির্মাণ করেছিলেন তারা। এবারও সেই ভালোবাসা থেকেই ‘দাগী’ সিনেমা প্রদর্শনের জন্য হল নির্মাণ করছেন তারা।নিশো ভক্ত তন্ময় বলেন, “আফরান নিশো আমাদের এলাকার সন্তান। তার জন্য আমাদের অগাধ ভালোবাসা। তার অভিনীত সিনেমা ‘দাগী’ দেখার জন্য এখানে যে কর্মযজ্ঞ চলছে, সেটা সেই ভালোবাসার বহিঃপ্রকাশ। ভূঞাপুরের মানুষ যেন নিশো ভাইয়ের সিনেমা দেখতে পারে, তার জন্যই এই আয়োজন। আমরা অধির আগ্রহে অপেক্ষা করছি সিনেমাটি দেখার জন্য।”বিশেষ চমক হলো—এই আয়োজনে অংশ নিতে নিজ এলাকাতেই আসছেন আফরান নিশো। প্রিয় নায়কের আগমন আর সিনেমা প্রদর্শনকে ঘিরে ইতোমধ্যে উৎসাহের জোয়ার বইছে ভূঞাপুরে।ভক্তদের আয়োজনে নির্মিত অস্থায়ী এই সিনেমা হলটি তৈরি হচ্ছে ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তনে। বিশাল স্ক্রিন ও উন্নত সাউন্ড সিস্টেমসহ আধুনিক সুবিধার এই আয়োজন স্থানীয়দের মাঝে এক ভিন্ন আবেগ সৃষ্টি করেছে।আয়োজক কমিটির সদস্য হাদী চকদার বলেন, “ভূঞাপুরে স্থায়ী হল না থাকলেও আমরা চেয়েছি নিশো ভাইয়ের ‘দাগী’ সিনেমাটি সবাই মিলে একসাথে দেখতে। তিনি আমাদের গর্ব, আমাদের এলাকার সন্তান। তাই এবারও আমরা তাকে দাওয়াত দিয়েছি, এবং তিনি আসছেন — এটা আমাদের জন্য বড় প্রাপ্তি।”ভক্তদের আয়োজনে একজন অভিনয়শিল্পীর সরাসরি অংশগ্রহণ, অস্থায়ী হলেও একটি হল নির্মাণ এবং সিনেমা দেখার এই উৎসব — ভূঞাপুরে যেন নতুন করে সিনেমাপ্রেমের আলো জ্বেলে দিচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াত-এনসিপি কীভাবে ‘এ ক্যাটাগরিতে’- প্রশ্ন নুরের
জামায়াত-এনসিপি কীভাবে ‘এ ক্যাটাগরিতে’- প্রশ্ন নুরের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস আমাদের সঙ্গেও যে প্রতারণা করেছেন, তার জন্য অবশ্যই আমরা তার Read more

তাপপ্রবাহ নিয়ে জরুরি ৯ নির্দেশনা স্বাস্থ্য অধিদফতরের
তাপপ্রবাহ নিয়ে জরুরি ৯ নির্দেশনা স্বাস্থ্য অধিদফতরের

দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষায় সবার জন্য জরুরি ৯টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।গতকাল রবিবার (১১ মে) স্বাস্থ্য অধিদফতরের Read more

আমতলীতে কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য ক্লোজ
আমতলীতে কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য ক্লোজ

দায়িত্ব পালনে অনিয়ম ও আসামির প্রতি অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত কোর্ট পরিদর্শক Read more

কিশোরগঞ্জে আ.লীগে যোগ দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার
কিশোরগঞ্জে আ.লীগে যোগ দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

দলের গঠনতন্ত্র ও শৃংখলা বিরোধী কর্মকান্ডের অভিযোগে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কিশোরগঞ্জের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনকে বহিষ্কার করা হয়েছে।শুক্রবার Read more

এবি পার্টিতে যোগদানের ৫ বছর পর আবার জামায়াতে ফিরলেন ৪০ জন নেতা–কর্মী
এবি পার্টিতে যোগদানের ৫ বছর পর আবার জামায়াতে ফিরলেন ৪০ জন নেতা–কর্মী

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করে আমার বাংলাদেশ (এবি) পার্টিতে যোগ দেওয়া ৪০ জন নেতা–কর্মী আবারও জামায়াতে ফিরেছেন। Read more

বাঘা শাহি মসজিদে আমের ছবির কারণ!
বাঘা শাহি মসজিদে আমের ছবির কারণ!

রাজশাহীতে ৫০০ বছর আগে নির্মিত হয় বাঘা শাহি মসজিদ। দেশ কিংবা দেশের বাইরে থেকেও দেখতে আসে এই মসজিদটি। আমার বাড়ি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন