প্রথম ভালোবাসা যেন বুকের তোরঙ্গে যত্নে পুষে রাখা প্রীতিময় স্মৃতি কিংবা আলগোছে ভুলে যাওয়া পুরোনো অতীত। প্রথম প্রেমের উপাখ্যান মনের রাজ্যে বিস্তার ঘটায়। শৈশবে প্রেমে পড়লে ছেলেবেলার সেই প্রেম যেন হৃদয়ের গহীনে প্রতিবিম্ব হয়ে গেঁথে থাকে। স্মৃতি রোমন্থন করেন কখনো কখনো। জীবনে একাধিক বার প্রেমে পড়লেও প্রথম প্রেমের স্মৃতি মিষ্টি মধুরই হয়। আজ প্রথম প্রেম মনে করার দিন। তাহলে পুরোনো স্মৃতির অ্যালবাম একটু খুলে দেখতেই পারেন।ইতিহাসে প্রথম প্রেমের গল্প বেশিরভাগই সাফল্যের বাইরে। বিখ্যাতরা ঘর-বাড়ি ছেড়েছেন ভালোবাসাকে পুঁজি করে। আবার কেউ কেউ হয়েছেন বনবাসী। তবে বর্তমানকে সামনে রেখে প্রথম প্রেমের গল্প আউড়ালে বিপদ হতে পারে। তা-ই বুঝে শুনেই পা ফেলুন!আহা সেই প্রথম প্রেম! প্রথম ভালোবাসা! বুকের পাঁজরে যত্নে পুষে রাখা স্মৃতি। আজ তা উজাড় করে প্রকাশ করুন, মনে করুন। কৈশোরে অনুভূতি, ঘোরলাগা দৃষ্টি, বুকের ভেতর চিনচিনে মুহূর্ত। প্রবল সুখময় অথবা তীব্র বেদনার বিচ্ছেদের গল্প। কত কী যে জড়িয়ে থাকে সেই প্রথম প্রেমে। কিন্তু সেই সময়ের স্মৃতিটুকু ছাড়া সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই বদলে যায়।আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে আমেরিকায় দিবসটির প্রথম প্রচলন হয়। তারপর থেকে প্রতিবছর আমেরিকাসহ বিভিন্ন দেশে উদযাপিত হয়ে আসছে দিবসটি। তবে এই দিবসটির পেছনের গল্প এখনও জানা যায়নি।প্রথম ভালো লাগার মানুষটি যদি হয় আপনার সঙ্গী, তবে তাকে নিয়েই ভালোবাসার পুরোনো উপাখ্যানে ফিরে যেতে পারেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আরও ২৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে আরব আমিরাতের রাষ্ট্রপতি
আরও ২৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে আরব আমিরাতের রাষ্ট্রপতি

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যা ও নিপীড়নের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ২৫ প্রবাসী বাংলাদেশিকে Read more

ইউরোপিয়ান ফুটবলে দলবদলের সবশেষ খবর
ইউরোপিয়ান ফুটবলে দলবদলের সবশেষ খবর

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আর্সেনাল শিবিরে যোগ দিলেন সুইডিশ গোলমেশিন ভিক্টর গিওকেরেস।পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন থেকে এই স্ট্রাইকারকে পেতে Read more

টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধে হামলা, দোকান লুটপাট
টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধে হামলা, দোকান লুটপাট

টাঙ্গাইলের বাসাইল উপজেলার খাটরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা ও দোকান লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় Read more

নাটোরে পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা ও হামলার প্রতিবাদে মানববন্ধন
নাটোরে পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা ও হামলার প্রতিবাদে মানববন্ধন

জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির হাইকোর্টের রিট বাতিল ও ২০২১ সালের অবৈধ নিয়োগ বাতিলসহ পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক ৬ দফা Read more

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে দেশটিতে এ ভূমিকম্প Read more

পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত নারীসহ অর্ধশতাধিক
পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত নারীসহ অর্ধশতাধিক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে নারীসহ আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকাল থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন