জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন স্থগিত করাকে কেন্দ্র করে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দিনকে ব্যক্তিগতভাবে দায়ী করে হেনস্তা ও তার কক্ষে তালা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও জকসু নির্বাচন স্থগিতের ব্যাখ্যা প্রদান করেছে জবি শিক্ষক সমিতি।বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল ৩ টায় শিক্ষক সমিতির লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।শিক্ষক সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক জানান, ‘গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের তারিখ নির্ধারিত থাকলেও ওইদিন ভোরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি শোকে মুহ্যমান ছিল। ’তিনি আরও বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য কর্তৃক আহ্বানকৃত জরুরি সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন, বর্তমান সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন সিন্ডিকেট সদস্য হিসেবে ওই সভায় উপস্থিত ছিলেন এবং সবাই সম্মিলিতভাবে এই সিদ্ধান্তের পক্ষে মত দেন।’এছাড়াও শিক্ষক সমিতি স্পষ্ট করেছে যে, তারা জকসু নির্বাচন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার পক্ষে এবং শিক্ষার্থীদের এই ন্যায্য দাবি বাস্তবায়নে আন্তরিক। তবে ছাত্র রাজনীতির দোহাই দিয়ে বা অন্য কোনো অজুহাতে শিক্ষকদের অপমান ও হেনস্তা করা শিক্ষক সমাজ কখনোই মেনে নেবে না। এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তারা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আবেদন জানিয়েছে।যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, ‘সিন্ডিকেটের সম্মিলিত সিদ্ধান্ত সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবে শিক্ষক সমিতির সভাপতিকে ব্যক্তিগতভাবে দায়ী করে তার বিভাগীয় কক্ষে তালা লাগানো হয়েছে এবং প্রশাসনিক ভবনের সামনে প্রশাসনবিরোধী স্লোগান দেওয়া হয়েছে। এই ধরনের কর্মকাণ্ডকে শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানাচ্ছি।’এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, ‘জকসু নির্বাচন শিক্ষার্থীদের প্রানের দাবি যার সাথে প্রথম দিন থেকেই আমি একাত্মতা পোষণ করেছিলাম। জকসু বাস্তবায়নের জন্য আমরা মিনিমাম ৫ দিন নিজ খরচে ইউজিসিতে গিয়েছিলাম যেন জকসু বিন্দুমাত্র বিলম্বিত না হয়। যেখানে বিশ্ববিদ্যালয় থেকে একটি টাকাও আমাদের প্রদান করা হয়নি। একাধিকবার মন্ত্রণালয়ে গিয়েছি। আমাদের মানসিকতা ছিলো যেন আমাদের জন্য একটি মিনিটও জকসু পিছিয়ে না যায়। আমরা যারা এই আন্তরিক প্রচেষ্টা দেখালাম সেই জকসু পেছানোর জন্য যদি আমাদের দায়ী করা হয় তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।’উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের দিন সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন স্থগিতের ঘোষণা দেয়। এর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি অংশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রইস উদ্দিনের কক্ষে তালা ঝুলিয়ে দেয় এবং ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে। ওই ঘটনার প্রেক্ষিতেই আজ নিজেদের অবস্থান পরিষ্কার করল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় আগুনে পুড়ল ১৯ দোকান ও ৪ বসতঘর, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বরগুনায় আগুনে পুড়ল ১৯ দোকান ও ৪ বসতঘর, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বরগুনার তালতলীতে ১৯টি দোকান ও ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন Read more

‘পিআর কিংবা ইভিএম নয়, জনগণ বুঝে ব্যালট পেপার’
‘পিআর কিংবা ইভিএম নয়, জনগণ বুঝে ব্যালট পেপার’

একটি অনির্বাচিত সরকার বেশিদিন টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। তিনি Read more

তসবিহর দানা গলায় আটকে শিশুর মৃত্যু
তসবিহর দানা গলায় আটকে শিশুর মৃত্যু

চট্টগ্রামের মীরসরাইয়ে খেলতে গিয়ে তসবিহর দানা গলায় আটকে তালহা বিন শহিদ ভূঁইয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।গতকাল Read more

আজ খোলা সরকারি অফিস-ব্যাংক
আজ খোলা সরকারি অফিস-ব্যাংক

ঈদুল আজহা উপলক্ষে এবার টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এজন্য আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) Read more

মসজিদ কমিটির টাকার হিসাব চাওয়ায় সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু
মসজিদ কমিটির টাকার হিসাব চাওয়ায় সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামে মসজিদ কমিটির উত্তোলিত টাকার হিসাব চাওয়ার ঘটনা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত মাগুরা জেলা Read more

মেক্সিকোতে মাদক কারবারি ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, নিহত ১৩
মেক্সিকোতে মাদক কারবারি ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, নিহত ১৩

মেক্সিকোর সিনালোয়ায় রাজ্যে সশস্ত্র বাহিনীর সঙ্গে মাদক কারবারিদের সংঘর্ষের ঘটনায় অন্তত ১৩ হামলাকারী নিহত হয়েছে।সোমবার (০৩ নভেম্বর) দুপুরে এ ঘটনাটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন