তেল আবিব-তেহরানের সংঘাতের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এ কথা নিশ্চিত করেছেন। স্থানীয় সময় শনিবার (২১ জুন) রাতে তিনি জানান, তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ফোরদোর একটি অংশে হামলা হয়েছে। কোম প্রদেশের একজন কর্মকর্তা বরাত দিয়ে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, ফোরদো পারমাণবিক স্থাপনার একটি অংশে বিমান হামলা হয়েছে।কোমের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সদর দপ্তরের মুখপাত্র মোরতেজা হেইদারিকে উদ্ধৃত করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘কয়েক ঘণ্টা আগে, শত্রুর লক্ষ্যবস্তু শনাক্ত করে কোমের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পর ফোরদো পারমাণবিক স্থাপনার একটি অংশ শত্রুর বিমান হামলার শিকার হয়েছে।ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা, নাতানজ এবং ইসফাহানে হামলার বিষয়টিও নিশ্চিত করছে। ইসফাহানের গভর্নরের সহকারী আকবর সালেহির বরাতে সংস্থাটি বলছে, ‘আমরা ইসফাহান এবং নাতানজের পারমাণবিক কেন্দ্রের কাছে হামলা প্রত্যক্ষ করেছি।’ সালেহি বলেন, ইসফাহান এবং নাতানজে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ইরান আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র যে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার কথা বলছে, আদতে সেখানে এমন কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে। ওই কর্মকর্তার মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, ইরানি কর্তৃপক্ষ বোমা হামলার আগেই হয়তো ওই স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় উপাদান সরিয়ে ফেলেছিল।এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হরমুজ দ্বীপের কাছে যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
হরমুজ দ্বীপের কাছে যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজ দ্বীপের কাছে একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। রবিবার (২২ মার্চ) ইরানের আধা-সরকারি Read more

মেঘনায় ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, তদন্তের আশ্বাস ইউএনওর
মেঘনায় ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, তদন্তের আশ্বাস ইউএনওর

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের মধ্যে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার (২ জুন) Read more

নেত্রকোনায় পোস্টার লাগানো নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১
নেত্রকোনায় পোস্টার লাগানো নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পোস্টার লাগানো নিয়ে বিএনপির একপক্ষের হামলায় অপরপক্ষের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৭ জন। Read more

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠাতে হলে চলতি মাসের বিল ২৭ অক্টোবরের মধ্যে অনলাইনে জমা দিতে হবে। Read more

নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি স্লোভেনিয়ার
নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি স্লোভেনিয়ার

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে স্লোভেনিয়া। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।আগস্টে স্লোভেনিয়া ইসরাইলের Read more

আপনারা শুধু নিরপেক্ষ নির্বাচনের সংস্কার করুন: খালেদ মাহবুব শ্যামল
আপনারা শুধু নিরপেক্ষ নির্বাচনের সংস্কার করুন: খালেদ মাহবুব শ্যামল

বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন