নতুন পাসকি এনক্রিপশন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই নিরাপত্তা সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা ছাড়াই আঙুলের ছাপ, মুখাবয়ব বা ফোনের স্ক্রিন লকের সাহায্যে তাদের চ্যাট ব্যাকআপ সুরক্ষিত রাখতে পারবেন। ফলে আকারে বড় জটিল এনক্রিপশন কোড সংরক্ষণের প্রয়োজন হবে না।২০২১ সালে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালু করে, যা কোনো বড় মেসেজিং প্ল্যাটফর্মের ক্ষেত্রে ছিল যুগান্তকারী পদক্ষেপ। তবে এ সুবিধা ব্যবহারের জন্য ব্যবহারকারীদের হয় একটি পাসওয়ার্ড তৈরি করতে হতো, নয়তো ৬৪ অঙ্কের ‘এনক্রিপশন কী’ সংরক্ষণ করতে হতো। এর ফলে স্মার্টফোন হারালে বা নতুন স্মার্টফোনে পুরোনো তথ্য স্থানান্তর করতে বেশ সমস্যার সম্মুখীন হতেন ব্যবহারকারীরা। নতুন পাসকি ব্যবস্থায় সেই জটিলতা দূর করা হয়েছে।হোয়াটসঅ্যাপের তথ্যমতে, স্মার্টফোনে আগে থেকেই থাকা বায়োমেট্রিক অথেনটিকেশন ব্যবস্থা যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা স্ক্রিন লক ব্যবহার করে এখন ব্যাকআপ এনক্রিপশন সক্রিয় করা যাবে। সেটিংস থেকে নতুন সুবিধাটি চালুর জন্য প্রথমে চ্যাটস অপশনে গিয়ে চ্যাট ব্যাকআপে ক্লিক করতে হবে। এরপর এন্ড-টু-এন্ড এনক্রিপটেড ব্যাকআপ অপশনে প্রবেশ করে এনক্রিপশন চালু করতে হবে।পাসকি এনক্রিপশন সুবিধায় ব্যবহারকারীদের চ্যাট ব্যাকআপের কোনো তথ্য হোয়াটসঅ্যাপ বা ব্যাকআপ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যেমন গুগল ড্রাইভ বা আইক্লাউড দেখতে পারবে না। অর্থাৎ চ্যাট ইতিহাস, ছবি বা ভয়েস নোট সম্পূর্ণরূপে ব্যবহারকারীর নিয়ন্ত্রণেই থাকবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২০ জন
সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২০ জন

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য Read more

ভাঙ্গুরায় ১৬ বছর পর রেলের জলাভূমি উদ্ধার
ভাঙ্গুরায় ১৬ বছর পর রেলের জলাভূমি উদ্ধার

দীর্ঘ ১৬ বছর পর পাবনার ভাঙ্গুরা উপজেলার দিলপাশার রেলস্টেশনের পাশের রেলওয়ের  প্রায় দেড় একর জলাভূমি দখলমুক্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা Read more

মাদ্রাসায় একই ব্যক্তি চাকরি করছেন দুই পদে, এমপিও ভুক্ত হয়েছেন, তুলছেন বেতনও
মাদ্রাসায় একই ব্যক্তি চাকরি করছেন দুই পদে, এমপিও ভুক্ত হয়েছেন, তুলছেন বেতনও

শাহিনা বেগম। ব্যক্তি একজন হলেও মাদ্রাসায় চাকরি করছেন দুটি পদে। অবাক হবার বিষয় হচ্ছে- পদ দুটিতে এমপিওভুক্ত হয়েছেন তিনি। নিয়মিত Read more

আনোয়ারায় বিএসটিআইয়ের অভিযানে অবৈধ ফ্লেভার্ড ড্রিংক কারখানা ধ্বংস
আনোয়ারায় বিএসটিআইয়ের অভিযানে অবৈধ ফ্লেভার্ড ড্রিংক কারখানা ধ্বংস

চট্টগ্রামের আনোয়ারায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এক মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে আর্টিফিসিয়াল ফ্লেভার্ড ড্রিংক উৎপাদনকারী Read more

সীমান্তে আগ্রাসন মেনে নেয়া হবে না: নাহিদ ইসলাম
সীমান্তে আগ্রাসন মেনে নেয়া হবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড মারে, বিস্ফোরণ Read more

সাবেক এমপি হাবিবের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় পাটকেলঘাটা থানা, বদলে যায় জননিরাপত্তার দৃশ্যপট
সাবেক এমপি হাবিবের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় পাটকেলঘাটা থানা, বদলে যায় জননিরাপত্তার দৃশ্যপট

সাতক্ষীরা জেলার তালা ও কলারোয়া অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল আলাদা একটি থানা প্রতিষ্ঠার। এ অঞ্চল ভৌগোলিকভাবে বিস্তৃত হওয়ায় আইন-শৃঙ্খলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন