রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় গ্রেপ্তার ফারিয়া হক টিনাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (১২ মে) তাকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদন মঞ্জুর করে আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান।এর আগে শুক্রবার (৯ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম টিনার তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এর আগে ৮ মে রাত ৮টায় ভাটারার জগন্নাথপুর এলাকা থেকে টিনাকে গ্রেপ্তা‌র করে পুলিশ। এ হত্যাকাণ্ডে এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তা‌র করেছে পুলিশ। ২ আসামি দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ মামলার প্রধান আসামি ও জবানবন্দি দেওয়া আসামিসহ মোট ৬ জন বর্তমানে কারাগারে আছে।টিনার রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে গ্রেপ্তার আসামি মাহাদী হাসান ঘটনার সঙ্গে জড়িত মর্মে আসামি টিনার নাম উল্লেখ করেছেন। তদন্তের স্বার্থে টিনাকে রিমান্ডে নিয়ে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করা প্রয়োজন।এর আগে গত ২০ এপ্রিল নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় আট জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৯ এপ্রিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ভুক্তভোগী জাহিদুল ইসলাম পারভেজ মিডটার্ম পরীক্ষা দিতে যায়। পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে পুরী-সিংগারার দোকানে আড্ডা ও হাসাহাসি করছিল।বিকাল ৩টায় আসামি ১ থেকে ৩ নাম্বার আসামি তার কাছে হাসাহাসির কারণ জানতে চাওয়ার উভয়ের মাঝে তর্ক শুরু হয়। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকসহ প্রক্টর মীমাংসা করেন। বিকাল ৪টা ৪০ মিনিটে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা ছুরি, চাকু, চাপাতি ও লাঠিসোঁটা নিয়ে পারভেজ ও তার বন্ধুদের ওপর হামলা করে। এতে পারভেজ মারাত্মক আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করে।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পাঠাল জাতীয় বিশ্ববিদ্যালয়
৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পাঠাল জাতীয় বিশ্ববিদ্যালয়

৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তাদের মধ্যে ৮ জন উপ-রেজিস্ট্রার ও একজন সহকারী রেজিস্ট্রার। ২৫ বছর চাকরি Read more

‘ইসরায়েলি হামলার জবাব দিতে প্রস্তুত ইরান’
‘ইসরায়েলি হামলার জবাব দিতে প্রস্তুত ইরান’

ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ইসলামি প্রজাতন্ত্র ইরান তার সার্বভৌমত্ব ও জনগণের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাবে ‘দৃঢ় ও নির্দ্বিধায় ব্যবস্থা’ নেবে Read more

ছাত্রদল নেতা পরিচয়ে ‘মলম পার্টি’ চালান সোহেল!
ছাত্রদল নেতা পরিচয়ে ‘মলম পার্টি’ চালান সোহেল!

কক্সবাজারের রামু উপজেলায় সক্রিয় একটি প্রতারক চক্রের সন্ধান মিলেছে, যারা 'মলম পার্টি' নামে পরিচিত। সাধারণ মানুষকে চেতনানাশক মলম বা দ্রব্য Read more

নেত্রকোনায় বেঁধে নির্যাতন, রক্তাক্ত যুবকের ভিডিও ভাইরাল
নেত্রকোনায় বেঁধে নির্যাতন, রক্তাক্ত যুবকের ভিডিও ভাইরাল

 নেত্রকোনায় ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জেরে আল মামুন (৩০) নামের এক যুবককে হাত পা মুখ বেঁধে মারধর করে রক্তাক্ত অবস্থায় Read more

বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যােগে চেক পোস্টে তল্লাশি
বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যােগে চেক পোস্টে তল্লাশি

রাঙ্গামাটির বাঘাইছড়ির বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি কর্তৃক বিভিন্ন চেক পোস্টে তল্লাশি চালানো হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়নক লেঃ Read more

বিশ্বনেতাদের সঙ্গে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
বিশ্বনেতাদের সঙ্গে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন