ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ফুল ছেঁড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০।মঙ্গলবার (২৫ জুন) রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়।পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ১০-১২ দিন আগে মহাজন বাড়ি ও সরকারবাড়ির মধ্যে ফুটবল খেলা নিয়ে ঝগড়া হয়েছিল। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। গতকাল বিকেলে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই পক্ষের ছেলেদের মধ্যে ফুটবল খেলা চলছিল। ওই সময় স্থানীয় মহাজন বাড়ির একটি ছেলে পাশের একটি কবরস্থানের ফুল ছিড়ে নিয়ে আসে। এরপর সরকার বাড়ির আরেকজন ছেলে স্কুলের আঙিনা থেকে একটি ফুল ছিড়ে। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরবর্তীতে এই বিষয়টি গ্রামের দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে।পরে রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৭ জন পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়। সেইসাথে ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইলস্টোনের নিহত ২ শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেবে সরকার
মাইলস্টোনের নিহত ২ শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেবে সরকার

ঢাকার উত্তরার মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত ২ শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে Read more

‘উখিয়া সরকারি মহিলা কলেজ’ নামকরণে গেজেট পাস
‘উখিয়া সরকারি মহিলা কলেজ’ নামকরণে গেজেট পাস

কক্সবাজারের উখিয়ায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের নাম পরিবর্তন করে ‘উখিয়া সরকারি মহিলা কলেজ’ নামকরণ প্রস্তাব পাস হয়েছে। জানা গেছে, Read more

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা
ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

দুর্গাপূজা উৎসবকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে উদযাপনের প্রস্তুতি পর্যালোচনা করতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গেছেন প্রধান উপদেষ্টা।আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা Read more

জীবিতদের সুস্থ করে দেশে ফেরানো সরকারের লক্ষ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জীবিতদের সুস্থ করে দেশে ফেরানো সরকারের লক্ষ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

 লিবিয়া থেকে অবৈধভাবে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ভাসমান একটি নৌকায় থাকা কমপক্ষে ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে Read more

পঞ্চগড়ে সমন্বয়কের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
পঞ্চগড়ে সমন্বয়কের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় পতাকা স্ট্যান্ড উদ্বোধন অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত Read more

ফরিদপুরে প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং করায় যুবক আটক
ফরিদপুরে প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং করায় যুবক আটক

ফরিদপুরের সালথা উপজেলায় প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং করার অভিযোগে সুজন মাতুব্বার (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।সোমবার (১ সেপ্টেম্বর) রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন