গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি সংঘবদ্ধ চক্র অস্ত্রের মুখে জিম্মি করে মাল্টি পয়েন্ট বিডি নামক আর্থিক প্রতিষ্ঠান নগদ পয়েন্টে ডাকাতি চালিয়েছে। এসময় প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মীদের মারধর করে তারা ভল্ট থেকে ৯৮ লাখ ১৮ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল বিকেল পৌনে ৬টার দিকে রিয়াজ টাওয়ারের ৬ তলায় অবস্থিত নগদ পয়েন্টে ৪-৫ জন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে ঢুকে পড়ে। তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে মারধর শুরু করে। একপর্যায়ে তারা প্রতিষ্ঠানটির ভল্ট খুলে পুরো অর্থ লুট করে নেয়।ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে অভিযুক্তদের কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি।নগদ পয়েন্টের জেনারেল ম্যানেজার শাহ মোহাম্মদ একরামুল হক অভিযোগ করে বলেন, ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতরা আমাদের ৯৮ লাখ ১৮ হাজার টাকা নিয়ে গেছে। পুলিশে অভিযোগ দেওয়ার পরও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ ঘটনাস্থলে এসে আমাদের গণমাধ্যমে না বলার অনুরোধ করেছে।এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার আহমেদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রতিষ্ঠানের এক সুপারভাইজার ঘটনার পর থেকেই পলাতক। প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার হুমকি দিল ইরান
যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার হুমকি দিল ইরান

মার্কিন সামরিক বাহিনী যদি ইরানের অবকাঠামোতে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্রকে ‘অচল’ করে দেবে তেহরান। একই সঙ্গে আরব উপসাগরে থাকা মার্কিন Read more

নাটকীয় জয়ে শিরোপার আশা বেঁচে রইল রিয়ালের
নাটকীয় জয়ে শিরোপার আশা বেঁচে রইল রিয়ালের

চোটের ছোবলে একগাদা ফুটবলার বাইরে। তারপরও ম্যাচ জুড়ে আক্রমণের ঝড় বইয়ে দিল রেয়াল মাদ্রিদ। যদিও মায়োর্কা গোলরক্ষকের একের পর এক Read more

বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় দৃঢ় সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছে Read more

জনগণের হাসপাতাল জনগণেরই হতে হবে: শাহজাহান চৌধুরী
জনগণের হাসপাতাল জনগণেরই হতে হবে: শাহজাহান চৌধুরী

সরকারি হাসপাতাল গরিব ও সাধারণ মানুষের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়স্থল — আর সেখানে কোনো গাফিলতি মানেই মানুষের জীবন নিয়ে সরাসরি Read more

ভোলার মেঘনায় ডুবে গেল বালুভর্তি বলগেট, ৩ নাবিক উদ্ধার
ভোলার মেঘনায় ডুবে গেল বালুভর্তি বলগেট, ৩ নাবিক উদ্ধার

ভোলার মেঘনায় প্রবল স্রোতের টানে তলিয়ে গেছে এমভি নাফিজা নামের একটি বালুভর্তি বলগেট। তবে ওই বলগেটে থাকা ৩ নাবিককে জীবিত Read more

মহিমান্বিত পবিত্র লাইলাতুল কদর আজ
মহিমান্বিত পবিত্র লাইলাতুল কদর আজ

আজ সোমবার রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর পালিত হবে। এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। প্রতিবছর পবিত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন