যত ষড়যন্ত্রই হোক, যত আঘাতই আসুক, নরসিংদীকে বাসযোগ্য, শান্তির নীড় হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শামীম আনোয়ার।চাঁদাবাজির প্রতিবাদ করে হামলার শিকার হওয়ার দশদিন পর মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ না করে ক্ষমা ও পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন।শামীম লিখেছেন, ‘আমাকে আঘাত করার জন্য কারো প্রতি ব্যক্তিগত রাগ, ক্ষোভ নেই। মহামহিম পরওয়ারদিগার তাদেরকে ক্ষমা করুন। বিপথগামী মানুষগুলোকে বারবার বলেছি, আবারও বলি, টাকার পাহাড় গড়ার এ নোংরা, পঁচাগলা পথ পরিহার করে প্লিজ সুপথে ফিরুন।’তিনি আরও বলেন, ‘আমাকে থামানোর চেষ্টা তো কম করেনি কেউ। শারীরিক আঘাত, অঢেল কালো টাকা খরচ করে প্রচারযুদ্ধে মিথ্যের বেসাতি ছড়ানো, একের পর এক ফেইক আইডি খুলে জনতার আবেগে লাগাম পরানোর ব্যর্থ চেষ্টা—সবই হয়েছে। কিন্তু চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে লড়াই থেকে সরিনি। এত কিছু করেও অর্জনের খেরোখাতায় লাভের অঙ্ক শুন্যই!’শামীম আনোয়ার স্থানীয় জনগণকে সতর্ক করে বলেছেন, ‘মনে রাখবেন, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ের এই অভিশপ্ত টাকা আপনাকে অঢেল সম্পত্তির মালিক বানাতে পারবে ঠিক, কিন্তু সুখ দিবে না কোনো দিন। আমি আপনাদেরকে প্রতিপক্ষ নয়, অতীত ভুলে ভালো কাজের সহযোগী হিসেবেই দেখতে চাই।’তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাদের প্রতি যারা আহত হওয়ার পর থেকে পাশে দাঁড়িয়েছেন। তিনি লিখেছেন, ‘নরসিংদীবাসীর সহযোগিতা এবং সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের প্রভাব থেকে জেলা চিরমুক্তি লাভ করবে ইনশাআল্লাহ। যত ষড়যন্ত্রই হোক, যত আঘাতই আসুক, প্রাণের নরসিংদীকে বাসযোগ্য, শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমার-আমাদের লড়াই চলবে।’সবশেষে শামীম নিজের শারীরিক ও মানসিক অবস্থার বর্ণনাও দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি শারীরিক ও মানসিকভাবে এ মুহূর্তে অনেকটাই ভালো বোধ করছি, ভালো আছি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেড-রেস্টে আছি। আপনাদের সকলকে ধন্যবাদ। ইনশাআল্লাহ, দেখা হচ্ছে শিগগিরই।’উল্লেখ্য, এএসপি শামীম আনোয়ার এর আগে নরসিংদীতে সড়কে চাঁদাবাজি বন্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দিয়েছিলেন। এর পর থেকেই তিনি বিভিন্ন মহলের চাপ ও হুমকির মুখে ছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, ৪ অক্টোবর পৌর শহরের আরশিনগর এলাকায় দুই ব্যক্তি চলন্ত যানবাহন থেকে টাকা তুলছিলেন। তাদের আটক করতে গেলে হঠাৎ ৩০–৩৫ জন অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা শামীম আনোয়ারকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারাত্মকভাবে আহত করে এবং আটক দুই চাঁদাবাজকে ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন এবং পরে রাজারবাগ পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া
সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া

সরকারিভাবে ২০২৬ সালের পবিত্র হজের জন্য ৩টি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার Read more

নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে সন্দেহ দূর হয়েছে: প্রেস সচিব
নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে সন্দেহ দূর হয়েছে: প্রেস সচিব

বিএনপইর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের ফলে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে সমালোচকদের যে সংশয় ছিলো তা দূর হয়েছে বলে Read more

সোমবার দেশে ফিরতে পারেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ
সোমবার দেশে ফিরতে পারেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ

যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সোমবার (৫ মে) দুই পুত্রবধূসহ দেশে ফিরতে পারেন। তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় আনার Read more

ইতিহাস গড়ে নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত
ইতিহাস গড়ে নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

ঘরের মাঠে নতুন ইতিহাস গড়ল ভারতের মেয়েরা। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে তৃতীয়বারের চেষ্টায় প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা Read more

কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল ফকির (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে গোড়াখাল এলাকায় এ Read more

নিজের মৃত্যুর খবর নিয়ে ক্ষোভ ঝাড়লেন ডোনাল্ড ট্রাম্প
নিজের মৃত্যুর খবর নিয়ে ক্ষোভ ঝাড়লেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মারা গেছেন। বিভিন্ন জায়গায়ও এ নিয়ে গুজব ছড়িয়েছে। গত কয়েকদিন ধরে এক্সের ট্রেন্ডিংয়ে ছিল এই খবর।  মৃত্যুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন