লক্ষ্মীপুরে ফার্মেসীর আড়ালে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের থানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ২৩ বোতল কেরু অ্যান্ড কোং মদ উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন- বাঞ্চানগর গ্রামের মৃত রাধা বল্লভ সাহার ছেলে কিশোর কুমার সাহা (৬২), তার ছেলে জয় সাহা (৩০) ও মৃত অনিল চন্দ্র বাচার ছেলে শ্রীধাম চন্দ্র বাচার (৪৩)।লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শহরের থানা রোড এলাকার নদী বাংলা রশীদ চৌধুরী কমপ্লেক্স সংলগ্ন ‘জয় ফার্মা’ ফার্মেসীর আড়ালে মদ বিক্রি করা হচ্ছিল। পরে অভিযানে ফার্মেসীর পেছনে কিশোর কুমার সাহার বাড়ি থেকে ২৩ বোতল মদ ও বিপুল পরিমাণ খালি বোতল উদ্ধার করা হয়।তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে কিশোর কুমার সাহা, তার ছেলে জয় সাহা এবং ফার্মেসীর কর্মচারী শ্রীধাম চন্দ্র বাচারকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করা হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চার বছর ধরে একই ক্রয় কমিটি, ওষুধ কেনায় অনিয়মের অভিযোগ
চার বছর ধরে একই ক্রয় কমিটি, ওষুধ কেনায় অনিয়মের অভিযোগ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ‘ব্যথার দান’ এর ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের Read more

জীবননগরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক ৫
জীবননগরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক ৫

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ মে) সকাল ৯ টার সময় Read more

স্বৈরাচারী হাসিনা কখনো ফিরতে পারবে না: জামায়াতের হেলাল
স্বৈরাচারী হাসিনা কখনো ফিরতে পারবে না: জামায়াতের হেলাল

পৃথিবীর কোথাও কোন পতিত স্বৈরাচার কখনো ফিরে আসতে পারেনি, হাসিনাও পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি Read more

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সানা উল্লাহ (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বড়বিল Read more

ইরানের ৬ বিমানবন্দরে ইসরাইলের হামলা, বিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি
ইরানের ৬ বিমানবন্দরে ইসরাইলের হামলা, বিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি

ইরানের ৬টি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় ইরানের ১৫টি উড়োজাহাজ ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে দেশটির Read more

‘বড় নাশকতার আশঙ্কা’
‘বড় নাশকতার আশঙ্কা’

মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত বেশির ভাগ পত্রিকার প্রথম পাতায় বিএনপি চেয়ারপারসন খালেজা জিয়া ও পুত্রবধু জোবাইদা রহমানের বাংলাদেশে ফেরা, আওয়ামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন