পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী ও প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত করাচিতে একটি ৫ তলা আবাসিক ভবন ধসে ১৪ জন নিহত হয়েছেন এবং এই সংখ্যা আরও বাড়তে পারে। কারণ ভবনটির ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত ২৫ থেকে ৩০ জন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।শুক্রবার বিকেলের দিকে করাচির লায়ারি এলাকায় ঘটেছে এ ঘটনা। এই এলাকাটি করাচির পুরোনো শহর এলাকার (ওল্ড সিটি এরিয়া) অন্তর্ভুক্ত। ধসে পড়া ভবনটি লায়ারি’র শাইখা রোডে অবস্থিত।পাকিস্তানের দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা থেকে উদ্ধার তৎপরতা শুরু করেছেন তারা এবং এ পর্যন্ত ভবনটির ধ্বংসস্তূপ থেকে ৫ জন নারী, ৮ জন পুরুষ এবং ৭ বছর বয়সী একটি ছেলেশিশুর মরদেহ তারা উদ্ধার করতে পেরেছেন। ধ্বংসস্তূপের তলায় এখনও কমপক্ষে ২৫ থেকে ৩০ জন চাপা পড়ে থাকায় সামনে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন তারা।শুক্রবার সন্ধ্যার পর ঘটনাস্থল এবং উদ্ধার তৎপরতা পরিদর্শন করতে গিয়েছিলেন করাচির মেয়র মুর্তাজা ওয়াহাব। সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘ধসে পড়া ভবনটি ১৯৭৪ সালে নির্মাণ করা হয়েছিল এবং কয়েক বছর আগে ভবনটিকে ‘বিপজ্জনক’ বলে ঘোষণা করেছিল নগর প্রশাসন কর্তৃপক্ষ।”করাচির পুরোনো শহর এলাকায় ৪ শতাধিক ভবনকে ‘বিপজ্জনক’ হিসেবে ঘোষণা করেছে নগর প্রশাসন কর্তৃপক্ষ। এসব ভবনের বাসিন্দাদের একাধিকবার নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। কিন্তু তাদের অনেকেই প্রশাসনের সতর্কবার্তা আমলে নিচ্ছেন না।”আমরা চাইলে বল প্রয়োগ করে ঝুঁকিপূর্ণ এসব ভবন থেকে বাসিন্দাদের বের করে দিতে পারি, কিন্তু পৃথিবীর কোনো নগর প্রশাসন যেহেতু এমন করে না— আমরাও করব না। যারা নগর প্রশাসনের সতর্কবার্তা, অনুরোধকে পাত্তা দেন না— তাদের জন্য আজকের ঘটনা একটি বড় শিক্ষা।’করাচির পুরোনো শহর এলাকার আবাসিক ভবনগুলো মধ্যে দূরত্ব এত কম, যে হঠাৎ দেখলে মনে হয় একটি ভবনের সঙ্গে আরেকটি লাগোয়া। লায়ারি এলাকায় যে ভবনটি ধসে পড়েছে, সেটির দু’পাশেও প্রায় লাগোয়া দু’টি আবাসিক ভবন আছে। সে দু’টি ভবন থেকে বাসিন্দাদের ইতিমধ্যে সরানো হয়েছে।দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা তাদের ক্লান্তি নিয়েই ঘণ্টার পর ঘণ্টা ধরে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। দক্ষিণ করাচির উপ পুলিশ কমিশনার জানিয়েছেন, ভবনটি ধসে পড়ার সময় সেখানে ৬টি পরিবার ছিল।লায়ারিতে ভবন ধসের ঘটনায় ইতোমধ্যে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আয়াজ সাদিক। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সিন্ধ প্রাদেশিক সরকারকে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।ভবন ধসের ঘটনা তদন্তে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সিন্ধ প্রাদেশিক সরকারের স্থানীয় সরকার মন্ত্রী সাঈদ গনি। আগামী ৩ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: জিও নিউজএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীতাকুণ্ডে গভীর রাতে মন্দির ও প্রতিমা ভেঙে জায়গা দখল
সীতাকুণ্ডে গভীর রাতে মন্দির ও প্রতিমা ভেঙে জায়গা দখল

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে গভীর রাতে একটি কালী মন্দির ও প্রতিমা ভেঙে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। একই সাথে মন্দিরের জায়গা Read more

ঝিনাইদহের দুই সন্তানের জননীকে গলাকেটে হত্যাচেষ্টা
ঝিনাইদহের দুই সন্তানের জননীকে গলাকেটে হত্যাচেষ্টা

ঝিনাইদহের কালীগঞ্জে কুলসুম বেগম নামে দুই সন্তানের জননীকে গলাকেটে হত্যাচেষ্টা করার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্বামী হানিফ আলীর বিরুদ্ধে।মঙ্গলবার (১৬ Read more

৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ৪ Read more

চট্টগ্রামের ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবিদ্ধ ২
চট্টগ্রামের ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবিদ্ধ ২

চট্টগ্রাম নগরীর চকবাজার সোমবার গভীর রাতে পরিণত হয় রাজনৈতিক সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে। ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা এবং Read more

লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৭
লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৭

লেবাননের রাজধানী বৈরুত এবং নিকটবর্তী একটি শহরে ইসরাইলের বিমান হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে। এতে বহু মানুষ আহত হয়েছেন।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন