চট্টগ্রাম নগরীর একটি খাল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের দুই হাত বাঁধা অবস্থায় লাশটি পাওয়া গেছে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।শনিবার (৩ মে) বিকেলে কোতোয়ালি থানার দেওয়ান বাজার এলাকার খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রুবেল আফ্রাদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, কারণ স্থানীয় কেউ তাকে চিনতে পারেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, ‘দুই হাত বাঁধা অবস্থায় লাশটি ভাসছিল। হাতের সঙ্গে একটি পলিথিনও ছিল, যা সম্ভবত নালার পানিতে ভেসে লেগেছে।’তিনি আরো জানান, ‘প্রাথমিকভাবে আমাদের ধারণা, তাকে হত্যা করে কোথাও থেকে পানিতে ফেলে দেওয়া হয়েছে এবং জোয়ারের স্রোতে লাশটি খালে এসে পড়েছে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রমজানের আগে নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তফসিল: ইসি সচিব
রমজানের আগে নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তফসিল: ইসি সচিব

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রমজানের আগেই জাতীয় নির্বাচন এবং ভোটের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে Read more

ভারতে যৌন হয়রানির শিকার অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার, যুবক গ্রেপ্তার
ভারতে যৌন হয়রানির শিকার অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার, যুবক গ্রেপ্তার

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে দুই অস্ট্রেলীয় নারী ক্রিকেটারকে রাস্তায় অনুসরণ ও যৌন হয়রানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চলমান নারী Read more

শেখ হাসিনাকে ফিরে পেতে আ.লীগের সাবেক এমপির ফেসবুকে পোস্ট
শেখ হাসিনাকে ফিরে পেতে আ.লীগের সাবেক এমপির ফেসবুকে পোস্ট

টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনের টানা দুইবারের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ সাবেক প্রধানমন্ত্রী Read more

১১ জুন মুক্তি পেতে পারেন ইমরান খান
১১ জুন মুক্তি পেতে পারেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগামী ১১ জুন মুক্তি পেতে পারেন বলে জানিয়েছে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ওইদিন ইসলামাবাদ হাইকোর্টে Read more

দুই বন্ধুকে শেষ বিদায়, উপজেলাজুড়ে শোকের ছায়া
দুই বন্ধুকে শেষ বিদায়, উপজেলাজুড়ে শোকের ছায়া

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চোখের জলে দুই বন্ধুকে শেষ বিদায় দিয়েছেন পরিবার-পরিজন, আত্নীয়-স্বজন, সহপাঠী, শুভাকাঙ্খীসহ এলাকাবাসী। শুক্রবার (০৯ মে) দুপুর আড়াইটার দিকে পাকুন্দিয়া Read more

এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন রেদওয়ান আহমেদ
এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন রেদওয়ান আহমেদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন দলটির মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন