মালয়েশিয়ায় জঙ্গিবাদের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ৩ জন ইতোমধ্যে দেশে ফেরত এসেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, এরপরও এই অভিযোগে আটক হয়ে যারা ফেরত আসবেন, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের বিরুদ্ধে জঙ্গিবাদে সংশ্লিষ্টতার প্রমাণ পেলে বিচারের মুখোমুখি করা হবে।শুক্রবার (৪ জুলাই) রাতে সংবাদমাধ্যমকে এসব কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, ‘মালয়েশিয়া আমাদের বন্ধুরাষ্ট্র। কয়েক লক্ষ বাঙালি ওখানে কাজ করছে। এই ধরনের ঘটনা যখন ঘটে, কয়েকজনের বিরুদ্ধে এ রকম অভিযোগ আসে জঙ্গিবাদে জড়ানোর, এটা আমাদের জন্য খুবই বিব্রতকর। আমাদের এবং মালয়েশিয়ার দুই দেশের জন্যই এটা উদ্বিগ্ন হওয়ার বিষয়।’তিনি আরও বলেন, ‘তারা যখনই বাংলাদেশে ফেরত আসবে, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। তারা জড়িত থাকলে, উপযুক্ত প্রমাণ নিজেরা পেলে বা মালয়েশিয়া কর্তৃপক্ষ থেকে পেলে আমরা অবশ্যই তাদের বিচারের মুখোমুখি দাঁড় করাব। আর আমরা বদ্ধপরিকর, এই ব্যাপারটা নিয়ে আমরা মালয়েশিয়ার উচ্চপর্যায়ে যোগাযোগ করছি, একসাথে কাজ করব। মালয়েশিয়ার মাটিতে হোক, বাংলাদেশের মাটিতে হোক, কোনো রকম জঙ্গিবাদ আমরা প্রশ্রয় দেব না। এই ব্যাপারে আমরা কঠোর অবস্থান নিব।’এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ
রাজধানীতে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ

পূর্ব লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত Read more

গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থিদের উত্থান নিয়ে আলোচনা কেন?
গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থিদের উত্থান নিয়ে  আলোচনা কেন?

অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থিদের উত্থানের বিষয়ে রাজনীতিবিদদের অনেকে শঙ্কা প্রকাশ করছেন। সম্প্রতি অন্যতম প্রধান রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের একজন Read more

বিশ্ব আলোকচিত্র দিবস আজ
বিশ্ব আলোকচিত্র দিবস আজ

আজ ১৯ আগস্ট, বিশ্ব আলোকচিত্র দিবস। প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হয়ে আসছে।১৮৩৭ সালে নাইসফোর নিপেক ও লুইস ডেগের Read more

বুলু ও দুদুকে চিঠি দিয়ে বিএনপির সতর্কবার্তা
বুলু ও দুদুকে চিঠি দিয়ে বিএনপির সতর্কবার্তা

দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে চিঠি দিয়ে সতর্ক করেছে বিএনপি।বৃহস্পতিবার (৫ জুন) বিএনপির দপ্তর থেকে দেওয়া Read more

সড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না: উপদেষ্টা ফাওজুল
সড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না: উপদেষ্টা ফাওজুল

পবিত্র ঈদুল আজহায় দেশের সড়ক ও মহাসড়কের ওপর কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের Read more

বান্দরবানে ব্যবসায়ীর টাকা ছিনতাই, জনমনে আতঙ্ক
বান্দরবানে ব্যবসায়ীর টাকা ছিনতাই, জনমনে আতঙ্ক

বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের আহবায়ক ও শহরের পাহাড়ীকা ফিলিং স্টেশনের মালিক নিখিল কান্তি দাশের কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন